বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা

প্রাক-প্রাথমিক পর্যন্ত পরীক্ষার জন্য অভিভাবকদের থেকে ফি আদায় নয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৪ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

এখন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক স্তর পর্যন্ত কোনো পরীক্ষার জন্য অভিভাবকদের কাছ থেকে ফি আদায় করা যাবে না। এ ছাড়া কোমলমতি শিক্ষার্থীদের কোনো মূল্যায়ন বা পরীক্ষা নেওয়া যাবে না।

প্রধান শিক্ষকদের প্রতি দেওয়া এক নির্দেশনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার এসব কথা জানিয়েছে। অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনিষ চাকমা এ নির্দেশনায় স্বাক্ষর করেছেন।

প্রাথমিক স্তরে চলতি বছর প্রথম শ্রেণিতে নতুন কারিকুলাম চালু করা হয়েছে। প্রথম শ্রেণিতে নতুন কারিকুলামের পাঠদান চলার ৪ মাস পর প্রথম শ্রেণিসহ অন্যান্য চার শ্রেণিতে কীভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে তার নির্দেশিকা মঙ্গলবার প্রকাশ করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। মাঠ পর্যায়ের স্কুল শিক্ষক-কর্মকর্তারা কীভাবে প্রতিপালন করবেন সেজন্য ৬ দফা নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ষপঞ্জি ২০২৩-এ উল্লিখিত মূল্যায়নের জন্য নির্ধারিত তারিখ অনুযায়ী বিভিন্ন প্রান্তিকের মূল্যায়ন অনুষ্ঠিত হবে; সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার রুটিন প্রণয়ন করবেন; সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে শিক্ষকের মাধ্যমে জ্ঞান, অনুধাবন ও প্রয়োগমূলক শিখন ক্ষেত্র বিবেচনায় বিদ্যালয়/ রোস্টারভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে; মূল্যায়ন কার্যক্রম সম্পাদনের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট থেকে কোনো ফি গ্রহণ করা যাবে না; বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রশ্নপত্র কম্পিউটারে কম্পোজ করে ফটোকপি করতে হবে; প্রশ্নপত্র ফটোকপি ও উত্তরপত্রসহ (খাতা) আনুষঙ্গিক ব্যয় বিদ্যালয়ের আনুষঙ্গিক খাত/স্লিপ ফান্ড থেকে নির্বাহ করতে হবে।

আরো পড়ুন: টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছে আপন তিন বোন

এতে আরও বলা হয়, প্রাক-প্রাথমিক শ্রেণির কোনো মূল্যায়ন/পরীক্ষা গ্রহণ করা যাবে না; পরিমার্জিত শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) অনুযায়ী ২০২০ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শতভাগ ধারাবাহিক মূল্যায়ন করতে হবে; প্রথম শ্রেণিতে কোনোরূপ প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

নির্দেশনায় বলা হয়, প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষে ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়নের একটি নির্দেশিকা প্রাথমিক স্তরের প্রথম শ্রেণির জন্য রচিত সব শিক্ষক সহায়িকার সঙ্গে সংযুক্ত করে জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

এম এইচ ডি/ আইকেজে 

সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক-প্রাথমিক স্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কারিকুলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250