বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

প্রিয় মানুষটির কাছে যে ৮টি জিনিস চায় নারীরা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩

#

প্রতীকী ছবি

নারীরা কী চান! চিররহস্যময় এ প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি জানা সম্ভব হয়নি। যাহোক, এ নিয়ে পুরুষদের হতাশ হওয়ার প্রয়োজন নেই। কেননা নারীদের পছন্দ, চাওয়া ইত্যাদির বিস্তর অনুসন্ধান করেছেন গবেষকরা। উন্মোচিত হয়েছে অনেক রহস্য।

এ তালিকাটি বেশ দীর্ঘ। তবে বিস্তর পরীক্ষা-নিরীক্ষার পর মাত্র ৮টি মূল বিষয় পেশ করা হয়েছে পুরুষের সামনে। নারীদের পছন্দ-অপছন্দের বিষয়ে অভিজ্ঞরা বলেন, পুরুষের কাছ থেকে নারীরা এই ৮টি জিনিস পেতে পাগলপ্রায় হয়ে থাকেন।

অতএব, জেনে নিন কোন ৮টি বিষয় আপনার মধ্যে থাকলে একজন নারীর চোখে আপনিই হবেন সবচেয়ে আদর্শ পুরুষ।

গুড মর্নিং, গুড নাইট বার্তা

আপনি যদি কোনো নারীর সঙ্গে সম্পর্কে থাকেন, তাহলে দিনের শুরুতে আর শেষে তাঁকে স্মরণ করতে ভুলবেন না। সম্পর্কে অনেক জটিল পরিস্থিতি এড়াতে সক্ষম হবেন। কেননা, নারীরা অনেক সময় দামী উপহারের চেয়ে সাধারণ ছোট ছোট বার্তাকে বেশি গুরুত্ব দেন।

জড়িয়ে ধরা

এমন অনেক মুহূর্ত আসে, যখন প্রিয় মানুষ বা সংগী একবার জড়িয়ে ধরলেই মনে হয়, আপনার সমস্যা সমাধান হয়ে গেছে অনেকটাই। নারীরা এটা জানেন এবং চান আপনি তাঁকে জড়িয়ে ধরুন। দিনটা তাঁর জন্য সহজ হয়ে যায়।

গভীর লম্বা কথোপকথন

প্রেম বা বিয়ের সম্পর্ক অথবা যেকোনো সম্পর্কের ক্ষেত্রে লম্বা, গভীর কথোপকথন গুরুত্বপূর্ণ নিরাময় হিসেবে ভূমিকা পালন।

একসঙ্গে ছবি তোলা

সঙ্গিনী মুখ ফুটে বলুক বা না বলুক, জেনে রাখুন আপনার সঙ্গে ছবি তোলার মুহূর্তটি তাঁর দিনের সেরা মুহূর্তগুলোর একটি! তাই সময়–সুযোগ পেলেই নিজেদেরকে এক ক্লিকে ফ্রেমবন্দী করতে ভুলবেন না। 

চমকে দিন

ছোট ছোট চমক সম্পর্কে বড় ইতিবাচক প্রভাব ফেলে, তাই ছোট চমককে অবহেলা নয়, বরং মাঝেমধ্যে চমকে দেওয়া খুবই জরুরি।

প্রেমিকার আত্মীয়স্বজনকে সম্মান করুন

এই একটা বিষয়, সম্পর্কে থাকা নারী-পুরুষ সবার জন্য জরুরি। দুজনকেই দুজনের আত্মীয়স্বজনকে সম্মান করতে হবে। করতে হবে মানে করতেই হবে। এর কোনো বিকল্প নেই।

আরো পড়ুন: প্রাক্তনকে আজ ক্ষমা করে দিন

মিথ্যা নয়

যা-ই করুন, যা-ই ঘটুক, ঘরে এসে স্ত্রীকে খুলে বলুন। সংসারজীবন সহজ হয়ে যাবে। একবার মিথ্যার আশ্রয় নিয়েছেন তো জীবন মিথ্যার দুষ্টচক্রে পেঁচিয়ে যাবে আষ্টেপৃষ্ঠে।

নারীর স্বভাবের একটা মজার বিষয় হলো, তাঁরা অনেক বড় বড় আঘাত অনেক ছোট ছোট উপহার দিয়ে বদলে ফেলতে পারেন। ছোট ছোট বিষয়গুলোই গুরুত্ব দিয়ে মনে রাখেন।

তাই অফিস থেকে ফেরার পথে মাঝেমধ্যে বেলি ফুলের মালা আনলে ক্ষতি কী! বিশ্বাস করুন, কাজের বিরতিতে এক শব্দের একটা বার্তা, ‘ভালোবাসি’-ই তাঁকে সারা দিন খুশি রাখার জন্য যথেষ্ট! সঙ্গে চুমুর ইমোজি জুড়ে দিতে ভুলবেন না।

এসি/ আই.কে.জে

প্রিয় মানুষ নারীরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250