শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ট্রাম্প, পিছিয়ে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিছিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনকে সামনে রেখে চালানো এক জনমত জরিপ থেকে এ তথ্য জানা গেছে।

গত শনিবার (৯ই ডিসেম্বর) সম্প্রতি চালানো এ জরিপের ফলাফল প্রকাশ করেছে মার্কিন এক সংবাদমাধ্যম। এতে জানানো হয়েছে ফলাফল অনুসারে, ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের চেয়ে অন্তত ৪ শতাংশ সমর্থনের ব্যবধানে এগিয়ে আছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন কেবল ট্রাম্পের চেয়ে পিছিয়েই পড়েননি একই সঙ্গে বর্তমান এই প্রেসিডেন্ট তার ৩ বছরের প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে সবচেয়ে কম জনপ্রিয় অবস্থানেও নেমে গেছেন। এই জরিপ ট্রাম্পের আবারো হোয়াইট হাউসে ফেরার বিষয়টিকেই তুলে ধরছে। 

যদিও ভোটের এখনো অনেকটা সময় বাকি। প্রতিবেদন অনুসারে, জরিপে ভোটদাতাদের মধ্যে ৪৭ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন। বিপরীতে জো বাইডেন পেয়েছেন ৪৩ শতাংশ ভোটারের সমর্থন। এই প্রথম কোনো জরিপে ডোনাল্ড ট্রাম্প বাইডেনকে পেছনে ফেলেছেন। জরিপে রবার্ট এফ কেনেডি জুনিয়রের মতো তৃতীয় প্রার্থী যোগ করার পর আরো চমকপ্রদ ফলাফল পাওয়া গেছে। এ ক্ষেত্রে ট্রাম্পের পক্ষে গেছে ৩৭ শতাংশ ভোট এবং বাইডেনের পক্ষে ৩১ শতাংশ মাত্র।

আরো পড়ুন: যুদ্ধবিরতির দাবিতে সাধারণ পরিষদে ভোটের সম্ভাবনা কাল

বাইডেনের জনপ্রিয়তা কমার পেছনে মূল বিষয় হিসেবে কাজ করেছে তার পররাষ্ট্র নীতি। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন বিষয়ে তার নীতির কারণেই জনপ্রিয়তা কমেছে। জরিপে মাত্র ২৩ শতাংশ ভোটার বলেছেন, বাইডেনের নীতির কারণে তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। বিপরীতে ৫৩ শতাংশ ভোটার বলেছেন, বাইডেনের নীতি তাদের ক্ষতিগ্রস্ত করেছে।

উত্তরদাতাদের প্রায় ৫০ শতাংশই বলেছেন, ট্রাম্পের পররাষ্ট্র নীতি তাদের ব্যক্তিগতভাবে সাহায্য করেছে। বিপরীতে বর্তমানে আমেরিকার মাত্র ৩৭ শতাংশ ভোটার মনে করেন, প্রেসিডেন্ট হিসেবে বাইডেন তার দায়িত্ব যথাযথভাবে সামলেছেন। এর বিপক্ষে মত দিয়েছেন ৬১ শতাংশ ভোটার।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

এসকে/ 

নির্বাচন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250