শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ফাঁস হয়ে গেল লিওনার্দো ডিক্যাপ্রিওর চুমুর ছবি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ২৩ বছরের ছোট মডেলের সঙ্গে চুমুর ছবি ফাঁস হয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছেন এই তারকা অভিনেতা।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্পেনের একটি ক্লাবের পার্টিতে চুমু খাওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়েছেন ডিক্যাপ্রিও ও মডেল ভিটোরিয়া।

বেশ কিছুদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার ভক্তরা মোটামুটি নিশ্চিত যে চুটিয়ে প্রেম করছেন তারা। ফাঁস হওয়া  ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানায়, ভিটোরিয়া ১৪ বছর বয়সে মডেলিং ক্যারিয়ার শুরু করেন। শ্যানেল, ডিওর, ভ্যালেন্টিনোসহ একাধিক নামী ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি।

আরো পড়ুন: গুগলে ইংরেজিতে জওয়ান লিখলেই শাহরুখ খান দিচ্ছেন সারপ্রাইজ

ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, ৪৮ বছর বয়সী লিওনার্দো একটি কালো টি-শার্ট এবং কালো ক্যাপ পরেছেন। অপরদিকে ২৫ বছর বয়সী ইতালীয় মডেল পনিটেলের সাথে সোনালী রঙের ক্রপটপ পরেছেন।

জানা গেছে, গত বছর লিওনার্দো তার বান্ধবী ক্যামিলা মররোনের সাথে চার বছরের সম্পর্ক শেষ করেছেন। এরপর থেকেই গত কয়েক মাসে বেশ কয়েকজন নারীর সঙ্গে নাম উঠে এসেছে টাইটানিক তারকার।

কিছু দিন আগেও লিওনার্দোকে ৩২ বছর বয়সী অ্যারাবেলা চির সঙ্গে ভূমধ্যসাগরে ভ্রমণ করতে দেখা গেছে।

এসি/ আই. কে. জে/ 




চুমু লিওনার্দো ডিক্যাপ্রিও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250