শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ফিলিস্তিনের গাজা দখলের কোনো আগ্রহ নেই ইসরায়েলের: ইসরায়েলের রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদানফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা দখলের কোনো আগ্রহ নেই ইসরায়েলের। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান এই মন্তব্য করেছেন।

গাজায় পুরোদমে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারা সমুদ্রপথে হামলারও প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া আকাশপথে যুদ্ধবিমান থেকে গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে তারা।

সিএনএনকে গিলাদ এরদান বলেন, তাঁরা বেঁচে থাকার জন্য লড়াই করছেন। এর একমাত্র উপায় হলো হামাসকে নির্মূল করা। এ জন্য তাঁদের যা করা দরকার, তা-ই করবেন।

গিলাদ এরদানের কাছে জানতে চাওয়া হয়, ইসরায়েল যদি হামাসকে নির্মূল করে, তাহলে গাজা উপত্যকা কার শাসন করা উচিত।

জবাবে গিলাদ এরদান বলেন, যুদ্ধের এক দিন পর কী ঘটবে, তা নিয়ে ভাবছে না ইসরায়েল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সাক্ষাৎকারে গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছেন।

মার্কিন টেলিভিশন সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ নামের অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি গাজায় ইসরায়েলের দখলদারিকে সমর্থন করবেন কি না।

জবাবে বাইডেন বলেন, গাজা দখল করাটা হবে ইসরায়েলের জন্য একটি বড় ভুল। তবে তিনি হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পক্ষে মত দেন।

বাইডেনের এই বক্তব্যের পর গাজা দখলের কোনো আগ্রহ নেই বলে জানালেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত।

ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে সেদিন থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

সিএনএনের তথ্যমতে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় ২ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

একে/

ইসরায়েল-হামাস যুদ্ধ ইসরায়েলের রাষ্ট্রদূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250