সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানি আলোচকদের ‘নর্তকী’ আখ্যা ট্রাম্পের, নতুন বছরে ফের হামলার হুমকি *** এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ *** খেতে গিয়ে পিকআপ উধাও: সিএমপির চার পুলিশ সদস্য বরখাস্ত *** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান

ফুচকা তৈরির সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ফুচকা বেশ জনপ্রিয় একটি খাবার। মুখরোচক এই খাবারটি বিভিন্ন নামে পরিচিত যেমন- পানিপুরি, গোল গাপ্পা, গুপ চুপ ইত্যাদি। দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় স্ট্রিটফুড এটি। তবে বাংলাদেশে এটি ফুচকা নামেই পরিচিত। ফুচকা হোক বা পানিপুরি, নাম শুনলে জিভে পানি আসে না এমন মানুষ কমই আছেন। চলুন জেনে নেওয়া যাক ফুচকা তৈরির রেসিপি-

>> যা যা লাগবে

# ময়দা ১/৪ কাপ

# সুজি ১ কাপ

# তেল ও পানি পরিমাণমতো

# তালমাখনা ১ টেবিল চামচ

# লবণ আধা চা চামচ।

>> পুর তৈরির জন্য

# সেদ্ধ ডাবলি ছোলা/মটর দেড় কাপ

# সেদ্ধ আলু এক কাপ

# সিদ্ধ ডিম ১টি


ছবি: সংগৃহীত

# পেঁয়াজ কুচি ২-৩ টেবিল চামচ

# ধনেপাতা কুচি

# কাঁচা মরিচ কুচি

# লবণ

# বিট লবণ

# চাট মসলা

# টালা শুকনা মরিচ

# টালা জিরার গুঁড়া স্বাদমতো।

>> যেভাবে বানাবেন

ফুচকা তৈরির উপকরণগুলো ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নিন। ডো বেশি শক্ত বা নরম হবে না। ভেজা টিস্যু দিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। এবার ডো কয়েক ভাগ করে মোটা রুটির মতো বেলে নিন গোল করে। এবার ডুবো তেলে বাদামি করে ভেজে নিন। পুর তৈরির সব উপকরণ মিশিয়ে ফুচকার মাঝে ছিদ্র করে তাতে পুর ভরে তেঁতুলের টক দিয়ে পরিবেশন করুন।

>> তেঁতুলের টক তৈরি

এক কাপ পানিতে কিছু তেঁতুল ভিজিয়ে চটকিয়ে ক্বাথ তৈরি করে নিন। এবার এতে স্বাদমতো লবণ, বিট লবণ, চিনি, লেবুর খোসা কুচি, লেবুর রস, ভাজা চিড়ার গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিন।

আরো পড়ুন: রুই মাছের ভর্তা কত সহজে বানানো যায়!

এম এইচ ডি/

ফুচকা রেসিপি খাবার জীবনযাপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250