মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

ইসলামী ঐতিহ্য

ফুলের মতোই সুন্দর মালয়েশিয়ার পুত্রা মসজিদ

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৭ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৩

#

ছবি: মালয়েশিয়ার পুত্রা মসজিদ

ফুলের মতোই সুন্দর মালয়েশিয়ার পুত্রাজায়ায় অবস্থিত পুত্রা মসজিদ। ভেতর বাইরে সর্বত্র অপরূপ সৌন্দর্যমণ্ডিত এ মসজিদ মুগ্ধ করবে যে কাউকে। মসজিদের একটি দু’টি ছবি দেখে এর সৌন্দর্য রহস্য বোঝার উপায় নেই। কুয়ালালামপুরের পুত্রাজায়া যেমন পটে আঁকা ছবির মতো সাজানো আর সুন্দর তেমন সুন্দর এ মসজিদ। তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদের তালিকায় অনায়াসে উপরের দিকে স্থান পায় এ মসজিদের নাম।

নির্মাণগত দিক দিয়ে মসজিদটি যেমন সুন্দর তেমনি একে আলাদা সৌন্দর্য দান করেছে এর অবস্থানগত কারণ। মসজিদটি পুত্রাজায়া লেকের মধ্যে অবস্থিত। প্রবেশপ্রান্ত স্থলভাগের সাথে যুক্ত। মসজিদটির কয়েক গজ দূরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন পারাদানা পুত্রা। স্বাভাবিকভাবেই এর চারদিকে অপরূপ শোভামণ্ডিত। মসজিদের সামনে বিশাল গোলচত্বরটিও পুত্রাজায়া লেকবেষ্টিত। লেকটি মানবসৃষ্ট।

পুত্রাজায়ার প্রধান মসজিদ পুত্রা মসজিদ। মসজিদের গম্বুজ হালকা লাল রঙের। হালকা গোলাপী গ্রানাইট পাথর দিয়ে নির্মিত এ গম্বুজ। হালকা লাল গম্বুজ, হালকা গোলাপী রঙের গ্রাইনাইট পাথর আর সুন্দর কারুকাজ মসজিদটিকে করেছে দৃষ্টিনন্দন। মসজিদটি নির্মাণ শুরু ১৯৯৭ সালে। দুই বছরের মাথায় নির্মাণ সম্পন্ন হয়। 

একসাথে ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন এখানে। সালাতের স্থান, শাহান এবং পড়ার রুম এ তিন মিলে মসজিদটি। নামাজের স্থানে রয়েছে মোট ১২টি বিশালাকায় খুঁটি। এর মাঝখানে প্রধান গম্বুজ। মসজিদের গম্বুজ ২৫০ ফিট উঁচু। গম্বুজের ব্যাসার্ধ ১১৮ ফুট। মসজিদের বিভিন্ন রুমে কনফারেন্স, সিম্পোজিয়াম ও সেমিনার আয়োজনের ব্যবস্থা রয়েছে। মুসল্লিরা শাহানে জড়ো হয়ে বসতে পারেন। একসাথে পাঁচ হাজার লোক বসতে পারেন শাহানের ওপর। ৩৮০ ফুট উঁচু মিনারটি বাগদাদের শেখ ওমর মসজিদের আদলে নির্মিত।

আরো পড়ুন: মুসলিম সমাজে মসজিদের ভূমিকা

পৃথিবীর অন্যতম আধুনিক মসজিদ গণ্য করা হয় পুত্রা মসজিদকে। মসজিদের সামনে সুসজ্জিত ফুলের বাগান, বৃক্ষরাজি সহজেই মুগ্ধ করে দর্শকদের।

এম এইচ ডি/ আইকেজে 

ফুল মালয়েশিয়া পুত্রা মসজিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250