মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী *** ‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’ *** ২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় *** বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয় *** কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম *** ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: হুমায়ুন কবির *** এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে *** হামলা-ভাঙচুরের ঘটনায় প্রতিটি ক্ষেত্রে সরকার দুঃখিত ও বিব্রত: জাহেদ উর রহমান *** রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ *** সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

ফেসবুক ভেরিফাই করতে যা যা লাগে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

অনেকের ফেসবুক প্রোফাইল ও পেজে ব্লু টিক দেখতে পাবেন। এই ব্লু টিক হল এক ধরনের যাচাইকরণ যে, অ্যাকাউন্টটি আসল। সেলিব্রিটিদের নামে হাজার একটা অ্যাকাউন্ট থাকে, কিন্তু আপনি সঠিক অ্যাকাউন্টটিই ফলো করছেন কি না, তা এই ব্লু টিক দেখেই বুঝতে পারেন। 

কয়েকদিন আগে পর্যন্তও নামের পাশে নীল টিক জ্বলজ্বল করতে দেখলেই আপনি বুঝে যেতেন যে সেই অ্যাকাউন্টটিতে প্রচুর ফলোয়ার। তাই সেই সোশ্যাল মিডিয়া কোম্পানি থেকে তাকে ব্লু টিক দিয়েছে। কিন্তু এখন তা হয় না। আপনি চাইলেই আপনার নামের পাশেও রাখতে পারেন ব্লু টিক। কীভাবে করবেন, সেটাই ভাবছেন তো? চলুন দেখে নেওয়া যাক।

নীল টিক বা ব্লু টিক পেতে যা দরকার

১. অ্যাকাউন্টটি আসল এবং সক্রিয় হওয়া উচিত।

২. অ্যাকাউন্টের নাম এবং প্রোফাইল পিকচার সঠিক হওয়া প্রয়োজন।

৩. অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ব্যবসা বা প্রতিষ্ঠানটি কোনও নামী এবং স্বীকৃত কোম্পানি হতে হবে।

৪. অ্যাকাউন্টের একটি বৈধ নথি থাকতে হবে, যা তার পরিচয় এবং ব্যবসা বা প্রতিষ্ঠানের বৈধতা প্রকাশ করবে।

৫. ব্লু টিকের জন্য আবেদন করতে, অ্যাকাউন্টের মালিককে ফেসবুকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে। ফেসবুক সেই আবেদনটি পর্যালোচনা করবে এবং যোগ্য মনে করলে তবেই অ্যাকাউন্টটিকে একটি নীল টিক দেওয়া হবে।

আরো পড়ুন : ইন্টারনেট ছাড়াই গাইড করবে গুগল ম্যাপ

ফেসবুক ভেরিফায়েড হওয়ার সুবিধা জানুন

১. ব্লু টিক থাকলে অ্যাকাউন্টটি আসল মনে হয়।

২.এটি অ্যাকাউন্টটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়।

৩.অ্যাকাউন্টটিকে আরও নির্ভরযোগ্য করে তোলে।

কীভাবে ফেসবুকে ব্লু টিক পাবেন?

১. প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যান এবং ‘সেটিংস’-এ যান।

২. ‘অ্যাবাউট’-এ যান।

৩. সেখান থেকে ‘অ্যাকাউন্ট ভেরিফিকেশন’-এ যান।

৪. এবার ‘রিকোয়েস্ট ভেরিফিকেশন’ অপশনটি দেখতে পাবেন, তাতে ক্লিক করুন।

৫. এবার আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে, যাতে আপনার নাম, ব্যবসা বা প্রতিষ্ঠানের নাম, ওয়েবসাইট, যোগাযোগের তথ্য এবং অন্যান্য বিশদ দিতে হবে।

৬.আপনাকে অবশ্যই একটি বৈধ নথি আপলোড করতে হবে, যা আপনার পরিচয় এবং আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রমাণপত্র। ফেসবুক আপনার আবেদন পর্যালোচনা করবে এবং আপনি যোগ্য হলে আপনাকে একটি ব্লু টিক দেওয়া হবে।

এস/ আই.কে.জে

ফেসবুক ভেরিফাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দুর্গাপূজায় একদিন বেড়ে টানা পাঁচ দিনের ছুটি, অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

‘যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট’

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

২২ অক্টোবর ছুটি দিলে দুর্গাপূজায় ৫ দিনের বন্ধ, প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বিক্রয়কেন্দ্রে তালার পর ইউপিএলের বিবৃতি, ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

কার্ড-ভাতা দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: শাহে আলম

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250