মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষ্যে ৫০ টাকার নতুন স্মারক নোট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন উপলক্ষ্যে ৫০ টাকার মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ অক্টোবর (শনিবার) টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে এই স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন।

বুধবার (২৫ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটি ৫০ টাকা মূল্যমান স্মারক নোট মুদ্রণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ অক্টোবর সকাল ১১টায় টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন।

এরপর আগামী ২৯ অক্টোবর (রোববার) থেকে এ স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের পাশাপাশি চট্টগ্রাম অফিসে এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিস ও টাকা জাদুঘর থেকে পাওয়া যাবে।

নতুন মুদ্রিত ৫০ টাকার স্মারক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ১৩০ মি.মি. x ৬০  মি.মি. পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বামপাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রতিকৃতি এবং ডানপাশে টানেলের সম্মুখ অংশের ছবি সংযোজন করা হয়েছে। নোটের পেছনভাগে টানেলের ভেতরের অংশের অপর একটি ছবি সংযোজন করা হয়েছে।

নোটের সম্মুখভাগে শিরোনাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল/সংযোগে নতুন সম্ভাবনা’ এবং পেছনভাগে ‘BANGABANDHU SHEIKH MUJIBUR RAHMAN TUNNEL/Connectivity Creates Opportunities’ মুদ্রিত রয়েছে।

নোটের সম্মুখভাগের উপরে বামকোণে স্মারক নোটের মূল্যমান বাংলায় ‘৫০’, নিচে ডানকোণে মূল্যমান ইংরেজিতে ‘50’, এবং নিচে সিরিজ ও সিরিয়াল নম্বরের ডানে ‘পঞ্চাশ টাকা’, ‘বিনিময়যোগ্য নয়’ লেখা রয়েছে। নোটের পেছনভাগের উপরে বামকোণে মূল্যমান বাংলায় ‘৳৫০’, নিচে ডানকোণে মূল্যমান ইংরেজিতে ‘50’,  উপরে ডানকোণে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ও ‘FIFTY TAKA’ এবং নিচে বামকোণে ‘BANGLADESH BANK’, ‌‘COMMEMORATIVE NOTE’ লেখা রয়েছে।

১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত ৫০ টাকা মূল্যমান স্মারক নোটটির সম্মুখভাগে প্রধানমন্ত্রীর প্রতিকৃতির ডানে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে এবং নোটের ডানদিকে জলছাপ হিসেবে ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’, ‘৫০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত রয়েছে। এছাড়া নোটের উভয়পৃষ্ঠে বার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে।

৫০ টাকা অভিহিত মূল্যের স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সম্বলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধুমাত্র খামসহ স্মারক নোটটির মূল্য ৫০ টাকা এবং ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

এসকে/ 

বঙ্গবন্ধু টানেল উদ্বোধন পঞ্চাশ টাকার নোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250