বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বরবটি দিয়ে রুই মাছের মজাদার ভর্তা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমরা মাছে ভাতে বাঙালি হলেও ভর্তা বাঙালির অনেক পছন্দের খাবার। গরম ভাতের সঙ্গে যেকোনো ভর্তা হলেই জমে বেশ। তার সঙ্গে যদি যোগ হয় মাছের স্বাদ, তাহলে তো কথাই নেই। ২ টুকরা রুই মাছ আর অল্প কিছু বরবটি দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সুস্বাদু ভর্তা। গরম ভাতের সঙ্গে এই ভর্তা বেশ সুস্বাদু।

চলুন তবে জেনে নেওয়া যাক বরবটি-রুই মাছের ভর্তা তৈরির রেসিপি-

উপকরন:

রুই মাছ- ২ টুকরা

বরবটি ছোট টুকরা করা- ১ কাপ

পেঁয়াজ মোটা কুচি- ৩ টেবিল চামচ

হলুদ- সামান্য

লবণ- পরিমাণমতো

আরো পড়ুন : মাছের ভর্তায় স্বাদবদল

ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ

কাঁচা মরিচ- ঝাল অনুযায়ী

তেল-  ৩ টেবিল চামচ।

প্রদ্ধতি:

রুই মাছ লবণ ও হলুদ দিয়ে মেখে তেলে ভেজে কাঁটা বেছে নিন। প্যানে সামান্য তেল মেখে বরবটি, পেঁয়াজ, ধনিয়া পাতা এবং মরিচ হালকা আঁচে টেলে নিন। বরবটি হালকা লালচে হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার সব একসঙ্গে পাটায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার কাঁটা বেছে রাখা রুই মাছের সঙ্গে সব উপকরণ মেখে নিন। স্বাদমতো লবণ যোগ করুন। এবার পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

এস/ আই.কে.জে/

রেসিপি রুই মাছ বরবটি ভর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250