মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৩

#

বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ দেশটির জনগণের মাধ্যমেই নির্ধরিত হওয়া উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় সোমবার (১৩ নভেম্বর) দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার  তাঁর নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেছেন।

ম্যাথিউ মিলার বলেন, ‘আমি এর আগে অনেকবার যা বলেছি সেটাই আবার বলছি। সেটি হচ্ছে, আমরা বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করি। আমরা মনে করি, বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ তার জনগণের দ্বারা নির্ধারিত হবে।’

যুক্তরাষ্টের অবস্থান ব্যাখ্যা করে ম্যাথিউ মিলার আরও বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র। আমরা কোনো রাজনৈতিক দলকে বাদ দিয়ে অন্য কোনো রাজনৈদিক দলকে সমর্থন করি না।’

বাংলাদেশের শাসক দল এবং বিরোধী দলগুলোর কাছে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি লেখার বিষয়ে ম্যাথিউ মিলারকে একজন সাংবাদিক প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করেননি। মিলার বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আমাকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন সাংবাদিকের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। তবে আমি এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকব।’

ম্যাথিউ মিলার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়টি পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি বহুবার বলেছি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সবার—সব রাজনৈতিক দল, ভোটার, সরকার, নিরাপত্তা বাহিনী এবং সুশীল সমাজের।’ এর আগে গত ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানেও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বান পুনর্ব্যক্ত করেছিলেন উজরা জেয়া।

এ ছাড়া গত ৬ জুন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়ক জন কিরবি হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে একই কথা বলেছিলেন।

ওআ/


নির্বাচন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250