মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মুখপাত্র স্টিফেন ডুজাররিক- ছবি: সংগৃহীত

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। পর্যবেক্ষক না পাঠানোর বিষয়ে জাতিসংঘ জানিয়েছে, সুনির্দিষ্ট ‘ম্যান্ডেট’ ছাড়া আমরা এমন সিদ্ধান্ত খুব কম, খুবই কম নিই। বুধবার এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মুখপাত্র স্টিফেন ডুজাররিক। 

সাংবাদিক তার কাছে জানতে চান—হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট করেছে বিরোধীদলীয় নেতাকর্মী এবং সমালোচকদের বিরুদ্ধে বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারীদের চলমান দমনপীড়ন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অসম্ভব করে তুলছে। ভয়েস অব আমেরিকার ইংলিশ সংস্করণের রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ একটি ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব সুনির্দিষ্ট কী পদক্ষেপ নিচ্ছেন?

জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, এসব নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। সুনির্দিষ্ট কোনো ‘ম্যান্ডেট’ ছাড়া এমন সিদ্ধান্ত আমরা খুব কম, খুবই কম নিয়ে থাকি। হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্য সংগঠনগুলোর রিপোর্ট আমরা দেখেছি। জনগণ যাতে তাদের ভোট মুক্তভাবে দিতে পারে, মুক্তভাবে মত প্রকাশ করতে পারে, যে কোনো ধরনের হয়রানি থেকে মুক্ত থাকতে সক্ষম হয় তা নিশ্চিত করতে সব দলের প্রতি আমরা আবারও আহ্বান জানাই।

ওআ/ আই. কে. জে/ 

নির্বাচন জাতিসংঘ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250