শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

বাইডেনের বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসন প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জো বাইডেন তার ছেলের ব্যবসায় অবৈধ এবং বিতর্কিতভাবে যুক্ত থাকার অভিযোগে বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্তের প্রস্তাব আনা হয়েছে মার্কিন হাউস অব রিপ্রেসেনটেটিভে। বুধবার (১৩ ডিসেম্বর) এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২২১টি। বিপক্ষে ২১২টি। রিপাবলিকানদের দখলে থাকা হাউস অব রিপ্রেসেনটেটিভসে সমস্ত রিপাবলিকান প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। ডেমোক্র্যাটেরা সকলেই বিরোধিতা করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলের নাম হান্টার। তার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন উঠছে। বিতর্কিত সেই ব্যবসায় বাইডেনও যুক্ত বলে অভিযোগ উঠেছে। তার পরিপ্রেক্ষিতে বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা উচিত এমন দাবি উঠেছে।

আরো পড়ুন: সমর্থন হারাচ্ছে ইসরায়েল, বললেন বাইডেন

হাউসের সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থি গত ১২ সেপ্টেম্বর বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্তের নির্দেশ দিয়েছিলেন। হোয়াইট হাউস অবশ্য তা বাতিল করে দিয়েছিল।

এদিকে ভোটের পর বাইডেন হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি জারি করেছেন। তাতে বলা হয়েছে, মিথ্যের ওপর দাঁড়িয়ে এই প্রস্তাব নেওয়া হয়েছে। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে একাজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। বিবৃতিতে আরও বলা হয়েছে, তদন্তে স্পষ্ট বাইডেন তার বর্তমান অফিসে এমনকি, ভাইস প্রেসিডেন্ট থাকাকালীনও কখনও কোনও ঘুষ নেননি।

রিপাবলিকানরা অবশ্য এসব শুনতে নারাজ। তবে একটি বিষয় স্পষ্ট, তারা কোনোভাবেই বাইডেনকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না। রিপাবলিকানরা হাউস অব রিপ্রেসেনটেটিভে বাইডেনকে ইমপিচ করার প্রস্তাব গ্রহণ করলেও সিনেটে দুই-তৃতীয়াংশ ভোট তাদের পেতে হবে। কিন্তু সিনেটে তাদের সেই ক্ষমতা নেই। ডেমোক্র্যাটদের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রস্তাবের বদলা নিতেই বাইডেনের বিরুদ্ধে এই প্রস্তাব আনা হয়েছে। 

সূত্র: ডয়েচে ভেলে 

এইচআ/ আই. কে. জে/ 


জো বাইডেন অভিশংসন প্রস্তাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250