বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

বাজপাখির জন্য বিমানের ৮০টি সিট রিজার্ভ!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিদেশ ভ্রমণ করবেন সৌদি আরবের এক যুবরাজ। যাবেন বিমানে। নিজে যাবেন আরামে। তাই বলে প্রিয় বাজপাখি যাবে খাঁচায় করে? বিষয়টি মানতে পারেননি। তাই কিনে নেন ৮০টি সিট। পাখিগুলো যেন মনিবের মতোই আরামে ও নিরাপদে যেতে পারে এমন ভাবনা থেকেই এ কাজ।

২০১৭ সালের ভ্রমণের ছবি এখন সামাজিক সংবাদমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। 

সামাজিক সংবাদমাধ্যম রেডিটে লেনসো নামের একজন ব্যবহারকারী ওই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার ক্যাপ্টেন বন্ধু ছবিটি আমাকে পাঠিয়েছে। ছবির ক্যাপশন লেখা, “সৌদি প্রিন্স তাঁর ৮০টি বাজপাখির জন্য টিকিট কিনেছেন”।’

প্রতিটি পাখির মাথায় ছিল হুড, যাতে এরা ওড়াউড়ি করতে না পারে, সে জন্য দড়ি দিয়ে বাঁধা ছিল। 

আরো পড়ুন: অডি গাড়ির চেয়েও দামি ছোট্ট এই পোকা!

বাজপাখিদের উড়োজাহাজে করে নেওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন কিছু নয়। বাজপাখির মতো শিকারি পাখিদের খেলা আরব উপদ্বীপে হাজারো বছরের পুরোনো ঐতিহ্য। আসলে এই খেলা আরো বিশেষ হওয়ার আরেকটি কারণ হচ্ছে, এই পাখিদের নিজস্ব পাসপোর্ট থাকে। ফলে তারা মনিবের সঙ্গে দেশের বাইরে যেতে পারে। সাধারণত শিকার  প্রতিযোগিতা থাকলেই এদের বাইরে নিয়ে যান মালিকেরা। 

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পাখি বাজপাখি। এজন্য কয়েকটি উপসাগরীয় এয়ারলাইনসে এই পাখিদের পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে।

সূত্র: এনডিটিভি

এইচআ/  আই.কে.জে/ 

বিমান সৌদি যুবরাজ বাজপাখি!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250