মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

বাল্যবিয়ে মুক্ত যে গ্রাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

বরগুনার আমতলীর সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামকে বাল্যবিয়ে মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। 

রোববার (২৭ আগস্ট) সকালে এক আনুষ্ঠানিক সভার মধ্যে দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ ঘোষণা দেন।

আমতলী সদর ইউনিয়নের মানিকঝুরি গ্রামের বালুর মাঠে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এ কার্যক্রমের আয়োজন করেন। এসময় প্রায় পাঁচ শতাধিক কিশোর-কিশোরী ও তাদের মায়েরা উপস্থিত ছিলেন।

আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল, আমতলী থানার নারী ও কিশোর কিশোরী হেল্প ডেস্কের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই খাদিজা বেগম, এনএসএস এর নির্বাহী পরিচালক শবুদ্দিন পাননা, আমতলীর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম বাদল, ওয়ার্ল্ড ভিশন আমতলী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস প্রমুখ। বাল্য বিবাহ মুক্ত গ্রাম ঘোষণার প্রেক্ষাপট বর্ণনা করেন ইয়ুথ ও ওয়াচ গ্রুপের সদস্য সবুজ আলম ও জেমিন বেগম।

সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বাল্যবিয়ে মুক্ত গ্রাম ঘোষণার ফলক উন্মোচন করেন। সভার সার্বিক দায়িত্বে ছিলেন প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার, মনিটরিং কর্মকর্তা মো. শাওন, প্রকৌশলী সহায়তাকারী মো. ইব্রাহিম ও কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা জ্যাকলিন টুম্পা মণ্ডল, রাধা রানী ও খোকন দাস।

এসকে/ 


বাল্যবিয়ে মুক্ত গ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250