শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

নতুন ভিসানীতি কার্যকর

বিদেশি শিক্ষার্থীরা ব্রিটেনে পরিবারের সদস্যদের নিতে পারবেন না

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ব্রিটেনে বিদেশি শিক্ষার্থীদের যাওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্য সঙ্গে নেওয়ার বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত বছরের মে মাসে পাস হওয়ার পর এ বছরের প্রথম দিন থেকে কার্যকর হয়েছে নতুন আইনটি। ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন নিষেধাজ্ঞা স্নাতকোত্তর বা গবেষণা পর্যায়ে ভর্তি হওয়া এবং সরকারি অর্থায়নে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়া বাকি সবার ওপর প্রযোজ্য হবে। ব্রিটিশ সরকার ঘোষিত সর্বশেষ নীতি অনুসারে, যেসব অভিবাসী এখন থেকে ব্রিটেনে যাবেন, তাদের অবশ্যই কোনো না কোনো নির্দিষ্ট দক্ষতা থাকতে হবে।

এখন থেকে দেশটিতে অভিবাসী দক্ষকর্মীর ক্যাটাগরিতে ভিসা পেতে হলে ৩৮ হাজার ৭০০ পাউন্ড বার্ষিক বেতন পেতে হবে। যাদের বেতন এর কম তারা দক্ষকর্মী ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন না। যা আগে ছিল ২৬ হাজার ২০০ পাউন্ড। এছাড়া কোনো ব্রিটিশ নাগরিক যদি তার ভিনদেশি স্বামী-স্ত্রীকে ইংল্যান্ডে নিয়ে যেতে চান তবে তাদেরও ৩৮ হাজার ৭০০ পাউন্ড বার্ষিক রোজগার প্রমাণ করতে হবে।

আরো পড়ুন: আমেরিকায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় ১ জন গ্রেপ্তার

দেশটির বাণিজ্য ও শ্রমিক সংগঠন সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। কারণ দেশটির রাষ্ট্রায়ত্ত স্বাস্থ্য খাত ও বেসরকারি খাত এখনো ব্যাপকভাবে শ্রমিক স্বল্পতায় ভুগছে।  

তবে শ্রমিক স্বল্পতায় ভুগতে থাকা খাতগুলোতে (স্কিল ওয়ার্কার ভিসা: শর্টেজ ওকোপেশন)  অভিবাসী দক্ষকর্মীর ক্যাটাগরিতে ভিসা পাওয়ার ক্ষেত্রে বার্ষিক আয়ে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে। গত নভেম্বরে প্রকাশিত ব্রিটিশ সরকারের তথ্যানুসারে, ২০২২ সালে যুক্তরাজ্যে রেকর্ড ৭ লাখ ৪৫ হাজার অভিবাসী প্রবেশ করেছে। এসব অভিবাসীর মধ্যে ভারত, নাইজেরিয়া ও চীন থেকে সবচেয়ে বেশি এসেছে।  

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, সরকারের এই উদ্যোগ বৈধ অভিবাসীর সংখ্যা ৩ লাখে নামিয়ে আনবে।

সূত্র: বিবিসি 

এইচআ/ আই. কে. জে/ 

যুক্তরাজ্য ভিসা বিদেশি শিক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250