মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

বিমানের রঙ সাদা হয় কেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এক দেশে থেকে অন্য দেশে দ্রুত যাতায়াতের জন্য সবচেয়ে ভালো মাধ্যম উড়োজাহাজ বা বিমান। অনেকেই বিমানে চড়েছেন কিংবা আকাশে উড়ে যেতে দেখেছেন সাদা রঙের বিশাল বিমান। কখনো কি মনে প্রশ্ন জেগেছে আকাশী, নীল, সবুজ, হলুদ, গোলাপী, বেগুনি এত রঙ থাকতে বিমানের রঙ কেন সাদা হয়?

বিমান আকাশে চলাচল করার সময় মাটি থেকে অনেকটা উপরে থাকে অর্থাৎ সূর্যের বেশ তাপ পড়ে সেখানে। তাছাড়া বিমানবন্দরে বিমান রাখা হয় খোলা আকাশের নিচে। এতে করেও সূর্যের প্রখর তাপ এসে লাগে বিমানে। সূর্য থেকে আসা ইনফ্রয়েড রশ্মির কারণে যেন বিমান গরম বা উত্তপ্ত না হয় এ জন্য ব্যবহার করা হয় সাদা রঙ। সূর্যের আলো সাদা রঙে পড়লে তা আবার ফিরে যায়। ফলে বিমান উত্তপ্ত হয় না এবং যাত্রীরা গরম অনুভব করেন না।

সাদা রঙ ব্যবহারের আরেকটি কারণ হলো বিমানের খরচ বাঁচানো। বিমান ঠান্ডা, গরম, বৃষ্টি নানা আবহাওয়ায় চলাচল করে। সাদা ছাড়া যদি অন্য রঙ ব্যবহার করা হতো তবে নানা কারণে বিমানের রঙ নষ্ট হয়ে যেতো এবং বারবার রঙ করতে হতো। তাই সাদা রঙ বেছে নেওয়া হয়। কারণ এই রঙ সহজে মুছে যায় না। 

আরো পড়ুন : কিছু ফল-সবজির খোসা ফেলে দেয়া মানেই বোকামি

বিমান দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ হয় অনেক। দুর্ঘটনা এড়াতেও এই সাদা রঙ কাজ করে। যাত্রীবাহী বিমান আকাশে উড্ডয়নের আগে ভালোভাবে পরখ করে দেখা হয় কোথাও কোন ফাটল বা দাগ আছে কিনা! সাদা রঙ থাকায় দাগ সহজে দেখা যায় এবং সমস্যার সমাধান করা যায়।

প্রায়ই শোনা যায় পাখির সাথে সংঘর্ষ হয়ে বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনাকে বলে বার্ড স্ট্রাইক। সাদা রঙের বিমান হলে এই দুর্ঘটনা অনেকটা কমার সম্ভাবনা থাকে। নীল আকাশে পাখি ওড়ার সময় সহজেই সাদা রঙ দেখতে পায়। ফলে দুর্ঘটনা এড়ানো যায়।

অনেক সময় সাগরে কিংবা জঙ্গলে বিমান হারিয়ে যায়। হারানো বিমান খোঁজার ক্ষেত্রেও সাদা রঙ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্য রঙের চেয়ে বিমান সাদা রঙয়ের হওয়ায় সেটি উপর থেকে চোখে পড়ে সহজেই। 

তবে, সামরিক কিংবা ব্যক্তিগত বিমানের রঙ বিভিন্ন রঙের হলেও বেশিরভাগ যাত্রীবাহী বিমানের রঙ সাদা হয়ে থাকে। বাংলাদেশের বেশিরভাগ বিমানের রঙ সাদা। বিমান সাদা হওয়ার কারণেই রাতের আকাশের দিকে তাকিয়েও আমরা বিমান দেখতে পারি।

এস/ আই.কে.জে

বিমান রং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250