শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগেই ‘স্বাধীনতা পুরস্কার’ পাওয়া জাফরুল্লাহ চৌধুরীর নাম আবার *** আমরা প্রস্তুত, মার্কিন সেনাদের জন্য অপেক্ষা করছি—ইরানের পররাষ্ট্রমন্ত্রী *** ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিম হতে দিইনি, রিজওয়ানা হাসানের বক্তব্য ভাইরাল *** গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ *** মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর উদ্যোগ নেই, প্রতিশোধ নিতে মরিয়া ইরান *** আতঙ্ক-বিভীষিকায় দিন কাটছে তেহরানবাসীর *** মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত *** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুর্নীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে তাইওয়ানকে আমন্ত্রণের আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামী ২১ থেকে ৩০ মে জেনেভায় আয়োজিত হতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বার্ষিক বৈঠক। এ বৈঠকে তাইওয়ানকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর চাপ প্রয়োগ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

চীন তাইওয়ানকে তার অংশ হিসেবে দেখে এবং তাইওয়ানকে চীনের সাথে একত্র করার সর্বোচ্চ চেষ্টা করে চলেছে। ২০১৭ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক বৈঠকে তাইওয়ানের উপস্থিতির উপর নিষেধাজ্ঞা প্রয়োগের চেষ্টা চালাচ্ছে চীন। তাইওয়ান অন্যদিকে চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লিঙ্কেন জানান, তাইওয়ানকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানোর মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হবে।

একটি বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে সমর্থন জানানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন।

চীনের জন্য বিভিন্ন বৈশ্বিক গোষ্ঠী থেকে বাদ পড়ে তাইওয়ান। ফলে করোনা মহামারীকালীন সময়ে তাকে বিশেষ অসুবিধার মুখে পড়তে হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্তব্য জনসাধারণকে বিভ্রান্ত করছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের প্রতি সমর্থন দেখানোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ব্যবহার করতে নিষেধ করেন।

বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে ওয়াং ওয়েনবিন বলেন, ডব্লিউএইচও সহ আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন কার্যক্রমে তাইওয়ানের অংশগ্রহণ অবশ্যই এক-চীন নীতি অনুসারে পরিচালনা করা উচিত।

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250