রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

বেকিং সোডা ও বেকিং পাউডারের মধ্যে পার্থক্য কী?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বেকিং সোডা আর বেকিং পাউডার দুটো নামের সঙ্গেই অনেকের পরিচয় আছে। কিন্তু কখন কোন উপাদান ব্যবহার করবেন তা নিয়ে ধন্ধে পড়েন বেশিরভাগ মানুষ। দুটো উপাদানের নামের রয়েছে ‘বেকিং’ শব্দটি। আবার দেখতেও একইরকম। তাই দুটো উপাদান গুলিয়ে ফেলেন অনেকে। 

যৌগিক গঠন আর ব্যবহারের দিক দিয়ে বেকিং সোডা ও বেকিং পাউডার দুটোই ভিন্ন। দুটি উপাদানই বেকিং এর সঙ্গে যুক্ত। কোনো মিশ্রণ বা মণ্ডে এই দুটি উপাদান মেশালে তা ফুলে ওঠে।

বেকিং পাউডার তৈরি হয় বেকিং সোডা ও অ্যাসিডের মিশ্রণে। কোনো ব্যাটার তৈরির শেষ ধাপে এটি মেশানো হয়। এতে কেক বেশ ফোলা ফোলা ও নরম হয়। অন্যদিকে বেকিং সোডা ক্ষারকীয়। মিশ্রণে কোনো অ্যাসিড জাতীয় পদার্থ থাকলে এর কার্যকারিতা সবচেয়ে ভালো হয়। ব্যাটারে পরিমিত পরিমাণে বেকিং সোডা মেশাতে হয়। প্রয়োজনের অতিরিক্ত বেকিং সোডা মেশালে মিশ্রণ সাবানের মতো ফেনাভ হয়ে যেতে পারে।

বেকিং পাউডারের কার্যকারিতার জন্য কোনও অ্যাসিডজাতীয় উপাদানের দরকার হয় না। এর উপযোগিতার জন্য প্রয়োজন পানি কিংবা জলীয় পদার্থ। পানির সংস্পর্শে এলেই বেকিং পাউডার তার কাজ শুরু করে। এই উপাদানটিও সুনির্দিষ্ট পরিমাণে ব্যবহার করতে হয়। তুলনায় বেশি হয়ে গেলে খাবারের স্বাদ তিতকুটে হয়ে যায়।

কিছু খাবারে বেকিং সোডা ও বেকিং পাউডার দুটোই দিতে হয়। এক্ষেত্রে উপকরণের পরিমাণ নিয়ে খুবই সতর্ক থাকতে হয়। 

কী করে বুঝবেন বেকিং সোডা ও বেকিং পাউডার এখনও ব্যবহারের উপযুক্ত আছে? 

সহজ একটি পরীক্ষার মাধ্যমেই বুঝতে পারবেন বেকিং সোডা আর বেকিং পাউডার ব্যবহার উপযুক্ত আছে কি না। বেকিং সোডার সঙ্গে মেশান দুই চামচ সোডা ও ভিনিগার। যদি মিশ্রণে বুদবুদ দেখা দেয়, তবে বুঝতে হবে সেটি এখনও ব্যবহারের উপযুক্ত।

আরো পড়ুন: সাদা রঙের সবজি বেশি করে খেতে বলা হয় কেন?

বেকিং পাউডারের ক্ষেত্রে, দুই চামচ এই গুঁড়োর সঙ্গে পানি মেশান। যদি উপযুক্ত পরিমাণে বুড়বুড়ি ভেসে ওঠে, বুঝবেন সেটি এখনও ব্যবহার করা যাবে। 

এই দু’টি উপাদানই রান্না ছাড়াও আরও অনেক কাজে ব্যবহৃত হয়।

এম এইচ ডি/আইকেজে 

রান্নাঘর রান্নাবান্না লাইফস্টাইল বেকিং সোডা বেকিং পাউডার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন

🕒 প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250