শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

বেশিরভাগ সময় হেলমেট কালো হয় কেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৮ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাইকের সঙ্গে হেলমেট ওতপ্রোতভাবে জড়িত। বাইক কিনলে সঙ্গে হেলমেট কেনা বাধ্যতামূলক। দুর্ঘটনায় বড় ক্ষতি থেকে বাঁচাতে সাহায্য করে হেলমেট। হেলমেট মাথাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এছাড়াও ট্রাফিক পুলিশের জরিমানার হাত থেকেও রক্ষা পাবেন হেলমেট ব্যবহারে। কারণ দেশের ট্রাফিক আইনে হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে।

তবে একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করেছেন। বেশিরভাগ সময় বাইকের হেলমেটের রং হয় কালো। অন্যান্য বিভিন্ন রঙের হেলমেট পাওয়া গেলেও বেশিরভাগ ব্র্যান্ডের হেলমেট থাকে কালো রঙের। এর পেছনে বেশ কয়েকটি কারণও আছে বটে। চলুন জেনে নেওয়া যাক কেন বাইকের হেলমেট বেশিরভাগ সময় কালো হয়-

>> মূলত হেলমেট তৈরিকারী সংস্থাগুলো হেলমেট তৈরির জন্য যে প্লাস্টিক বা ফাইবারগ্লাস ব্যবহার করে তা কালো রঙের। এরপর প্রক্রিয়া চলাকালীন যখন অন্যান্য ধরনের উপাদান যুক্ত করা হয়, তখন এই সম্পূর্ণ মিশ্রণের রং হয়ে যায় কালো। এই কালো রংকে অন্য রঙে রপান্তর করা বেশ কঠিন এবং খরচ সাপেক্ষ। যে কারণে কোম্পানিগুলো তাদের টাকা বাঁচাতে এই পিগমেন্ট দিয়েই হেলমেট তৈরি করে।

>> আবার কালো রংটি বাইক রাইডারদের কাছে বেশি জনপ্রিয়। এটি যে কোনো ফ্যাশনের সঙ্গে খুব ভালো মানিয়ে যায়। ফলে অনেক কোম্পানি ফ্যাশনের কথা মাথায় রেখেই এটা করে।

>> কালো রঙ সব ধরনের জামাকাপড় এবং বাইকের রঙের সঙ্গে মানিয়ে যায়। এই কারণে কোম্পানিগুলো কালো রঙের হেলমেট বেশি তৈরি করে।

>> আবার কালো নারী পুরুষ সবার পছন্দের তালিকায় শীর্ষে থাকে। ফলে এই রঙের হেলমেট নারী এবং পুরুষ যে কোনো রাইডার বেশি পছন্দ করেন।

>> এছাড়া মানুষের চুলের রং বেশির ভাগই কালো, তাই তারা যখন কালো হেলমেট পরে তখন তাদের মাথায় হেলমেট আলাদা বা খারাপ দেখায় না।

আরো পড়ুন: ১০ মিনিটেই নতুনের মতো চকচকে করে তুলুন আপনার হেলমেট

>> কালো রঙের হেলমেট নোংরা হয় কম। কারণ নিজের রং কালো হওয়াতে বাইরের ময়লা ধুলা বালিতেও তা খুব বেশি বোঝা যায় না। তাই নিয়মিত পরিষ্কার করার ঝামেলাও থাকে না।

তবে বর্তমানে অনেক বাইক কোম্পানি তাদের বাইকের রঙের সঙ্গে মানানসই হেলমেট তৈরি করছে এবং তরুণরাও তাদের অনেক পছন্দ করছে।

সূত্র: মোটর অ্যান্ড হুইলস, আইএল মোটর

এম এইচ ডি/

তথ্য-প্রযুক্তি অটো-মোবাইল মোটর সাইকেল হেলমেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250