শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

ভাগ্য আপনাকে দু-হাত ভরে দিয়েছে: মিতু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০১ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের চলচ্চিত্রে পথচলার দুই যুগ পূর্ণ হয়েছে গতকাল। এদিন ভক্ত ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। 

১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন ঢাকাই চলচ্চিত্রের বর্তমান এই সুপারস্টার। এরপর চলতি বছরে সবশেষ মুক্তি পেয়েছে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমা। 

শাকিবের ক্যারিয়ারের বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেত্রী জাহারা মিতু। শাকিবের সঙ্গে এক সিনেমায় তার নায়িকা হিসেবেও কাজ করেছেন তিনি।

আরো পড়ুন: কিলি পলের গলায় এবার ‘সাদা সাদা-কালা কালা’ (ভিডিও)

এই নায়কের ক্যারিয়ারের দুই যুগ পূর্তি উপলক্ষ্যে শাকিবকে উদ্দেশ্য করে মিতু লিখেছেন, ‘শূন্য থেকে শুরু করে রাজত্ব কায়েম করা সবার ভাগ্যে থাকে না। আপনি পেরেছেন, ভাগ্য আপনাকে দু-হাত ভরে সবকিছু দিয়েছে। মানুষের অগণিত ভালোবাসা আপনার পক্ষে। দীর্ঘ ২৪ বছরের পথচলায় কতো ঝড় পাড়ি দিয়েছেন তার নীরব সাক্ষী পুরো বাংলাদেশ।’

এই নায়িকা আরও লিখেছেন, ‘ভাগ্য যার সুপ্রসন্ন তাকে কেউ আটকাতে পারে না। স্বয়ং আল্লাহ যাকে দেন, তার থেকে কেউ কিছু কেড়ে নিতে পারে না। এই পথচলা হোক আরও মসৃণ, আরও সুদীর্ঘ। শাকিব খান অভিনন্দন আপনাকে।’

মিতুর সেই ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন শাকিব ভক্তরা। নায়ককে নানা রকমের অভিনন্দন বার্তায় ভাসিয়েছেন তারা। 

এসি/আইকেজে 

 

মিতু শাকিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250