শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

ভারতকে হারিয়ে রাতে দেশে ফিরল টাইগাররা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ১৬তম আসরে প্রায় ২১ দিনের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচের পরপরই রাতেই বাংলাদেশ দল হোটেল ত্যাগ করে।

নিয়ম রক্ষার ম্যাচটিতে ভারতকে হারালেও আগেই এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছিল সাকিব আল হাসানদের। সে কারণে আজ (শনিবার) দুপুর ১২টায় শ্রীলঙ্কা থেকে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল।

বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে গতকাল কলম্বোয় খেলতে নেমেছিল দু’দল। তবে ম্যাচটি বাংলাদেশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য অনুষ্ঠিত হওয়ার দরকারই ছিল। শেষ পর্যন্ত মেঘ-বৃষ্টির শঙ্কা ছাপিয়ে পুরো ম্যাচই গড়িয়েছিল মাঠে। যেখানে শেষ কয়েক ওভারের নাটকীয়তায় সাকিবের দল ৬ রানে জয় পেয়েছে।

এদিন আগে ব্যাট করে সাকিবের ৮০, তাওহীদ হৃদয়ের ৫৪ এবং নাসুম আহমেদের ৪৫ রানের সুবাদে বাংলাদেশ ২৬৫ রানের লড়াকু পুঁজি পায়। এরপর বোলিংয়ে অভিষিক্ত তানজিম সাকিব থেকে শুরু করে মুস্তাফিজুর রহমান ও শেখ মেহেদীরা নিয়ন্ত্রিত ডেলিভারি করেছেন। বিপরীতে ওপেনার শুভমান গিল সেঞ্চুরি করলেও হার ঠেকাতে পারেনি ভারতীয়রা।

আর.এইচ/ আই.কে.জে/


বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250