শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

ভারতকে ১৯২ টার্গেট দিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান দারুণ একটি জুটি গড়েছিলেন শুরুতে। কিন্তু এই জুটি ভাঙতেই হাটু ভেঙে পড়লো পাকিস্তানের ইনিংস। ভারতীয় বোলারদের তোপে ৪২.৫ ওভারেই ১৯১ রানে গুটিয়ে গেলো পাকিস্তান। এত করে ভারতকে মাত্র ১৯২ রানের টার্গেট দিলো পাকিস্তান। 

অথচ একটা সময় ২ উইকেটে ১৫৫ রান ছিল পাকিস্তানের। অর্থাৎ মাত্র ৩৬ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে বাবর আজমের দল।

শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মর্যাদার লড়াইয়ে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

উদ্বোধনী জুটিতে ৪৮ বলে ৪১ রান তোলেন ইমাম উল হক আর আবদুল্লাহ শফিক। ২৪ বলে ২০ করে মোহাম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হন শফিক।

সেট হয়ে আউট হয়েছেন ইমাম উল হকও। ৩৮ বলে তিনি করেন ৩৬। ৭৩ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।

তৃতীয় উইকেটে জুটি গড়েন পাকিস্তান দলের দুই ব্যাটিং স্তম্ভ বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান। ১০৩ বলে তাদের ৮২ রানের জুটিটি অবশেষে ভাঙেন মোহাম্মদ সিরাজ। বাবর আজম কাঁটায় কাঁটায় ৫০ করে হন বোল্ড।

এরপর সৌদ শাকিল (৬) বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৩তম ওভারে কুলদ্বীপ যাদবের এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। ওই ওভারেই কুলদ্বীপ বোল্ড করে সাজঘরে ফেরান ইফতিখার আহমেদকেও (৪)।

একটা প্রান্ত ধরে ছিলেন রিজওয়ান। হাফসেঞ্চুরির দোরগোড়ায় ছিলেন তিনি। কিন্তু ৪৯ রানে তাকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে দেন জাসপ্রিত বুমরাহ। এরপর আর দাঁড়াতে পারেনি পাকিস্তান।

ভারতের জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব আর রবীন্দ্র জাদেজা প্রত্যেকেই নেন দুটি করে উইকেট।

এসকে/

পাকিস্তান ক্রিকেট ভারত বিশ্বকাপ টার্গেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250