শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে গমনকারী পর্যটকদের মধ্যে দ্বিতীয় বাংলাদেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

পর্যটন খাতে ভারত একটি সমৃদ্ধ রাষ্ট্র। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা ভারতে যান। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে সবচেয়ে বেশি পর্যটক গিয়েছেন। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। 

২০২২ সালে ভারতে সফরকারী পর্যটকদের মধ্যে ২০% ছিল বাংলাদেশী। সম্প্রতি ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন থেকে প্রাপ্ত তথ্যের আলোকে পর্যটন মন্ত্রণালয় এসব তথ্য প্রকাশ করেছে।

২০২২ সালে ৬১.১৯ লাখের ওপর বিদেশি পর্যটক ভারত ভ্রমণ করেন, যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ৩০৫.৪% বেশি। গত বছর ভারতে যে পরিমাণ বিদেশি পর্যটক গিয়েছেন, তার মধ্যে ৫০ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং যুক্তরাজ্য- এ তিনটি দেশের। 

এর মধ্যে ১৩,৭৩,৮১৭ পর্যটক নিয়ে ভারতের ফরেন ট্যুরিস্ট অ্যারাইভাল তথা এফটিএ'র ২২.১৯% যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। ১২,৫৫,৯৬০ জন পর্যটক নিয়ে এফটিএ'র ২০.২৯% বাংলাদেশ এবং ৬,১৭,৭৬৮ জন পর্যটক নিয়ে ৯.৯৮% এফটিএ-তে অবদান রেখেছে যুক্তরাজ্য।

ভারতের এফটিএ-তে ৫.৯৬% এবং ৪.৪৮% অবদান রেখে অস্ট্রেলিয়া আর কানাডা আছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। ষষ্ঠ থেকে দশম, পরের পাঁচটি অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল, জার্মানি, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া।

পাঁচ বছর বাংলাদেশ শীর্ষে থাকার পর ২০২১ সালে আবারও ভারতে সর্বোচ্চ সংখ্যক পর্যটক যায় যুক্তরাষ্ট্র থেকে। তবে চলতি বছরের প্রথম ছয় মাসের তথ্য বলছে, বাংলাদেশ আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করছে।

২০২৩ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে বাংলাদেশ থেকে প্রতিবেশি রাষ্ট্র ভারতে পর্যটক গেছে ২৩.৫%, এরপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (১৮.১%) এবং যুক্তরাজ্য (৯.২%)।

বেশকিছু ইইউ দেশের দূত না থাকায় ভিসা প্রসেসিংয়ের জন্য বাংলাদেশিরা ভারতে যেতে বাধ্য হচ্ছেন বলে বিশেষজ্ঞরা মনে করেন। এছাড়া চিকিৎসার জন্যও প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ ভারতে যান।

এম.এস.এইচ/

বাংলাদেশ ভারত পর্যটন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250