শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল

মটরশুঁটির পোলাও তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকালে পাওয়া যায় মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে তৈরি যেকোনো খাবারই বেশ সুস্বাদু। আপনি চাইলে তৈরি করতে পারেন মটরশুঁটির পোলাও। বাড়িতে বিশেষ কোনো আয়োজন থাকলে রাখতে পারেন এই পদ। মটরশুঁটির পোলাও তৈরির রেসিপি সাধারণ পোলাওয়ের থেকে কিছুটা আলাদা। তাই সঠিক রেসিপি জেনে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। চলুন জেনে নেওয়া যাক মটরশুঁটির পোলাও তৈরির রেসিপি-

উপকরণ:

পোলাওর চাল- ৫০০ গ্রাম

মটরশুঁটি- ৫০০ গ্রাম

ধনিয়াপাতা- ১ আঁটি

কাঁচা মরিচ- ৪টি

লেবুর রস- ২ টেবিল চামচ

নারিকেল বাটা- ১ কাপ

কাজুবাদাম বাটা- ১০০ গ্রাম

কিশমিশ বাটা- ১ টেবিল চামচ

দুধ- আধা কাপ

আদা বাটা- ১ চা চামচ

পেঁয়াজ- ২টি কুচানো

আরো পড়ুন : মুরগির মাংসের তেহারি রান্নার রেসিপি

তেজপাতা- ৪টি

জায়ফল গুঁড়া- ১ চা চামচ

ছোট এলাচ- ৪টি

লবণ ও ঘি- আন্দাজমতো

ঘি- ৫০ গ্রাম।

পদ্ধতি:

চাল ধুয়ে পানি ঝরিয়ে একটি ছড়ানো পাত্রে শুকিয়ে নিন। মটরশুঁটি সেদ্ধ করে একটু ভেজে তুলে এর থেকে আধা কাপ আলাদা করে রেখে বাকিটা ধনেপাতা, কাঁচামরিচসহ বেটে নিয়ে এর মধ্যে ২ চা চামচ চিনি লেবুর রস ও একটু লবণ মাখিয়ে রাখুন। কাজু বাটা, নারকেল বাটা, কিসমিস বাটা একসঙ্গে মিশিয়ে রাখুন। 

ডেকচিতে ২ টেবিল চামচ ঘি গরম করে পানি ঝরানো চাল ঢেলে আঁচ কমিয়ে হালকা ভেজে এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে চাল ও পেঁয়াজ হালকা করে ভেজে এর মধ্যে আদা বাটা দিয়ে নেড়ে পানি দিন। পানির মাপ এমন হবে যাতে চাল সেদ্ধ ও ঝরঝরে হয়। পানি শুকিয়ে গেলে আঁচ থেকে নামিয়ে ভাত একটা একটা ছড়ানো পাত্রে ছড়িয়ে দিন।

অন্য একটি পাত্রে বাকি ঘি গরম করে তেজপাতা, ছোট এলাচ দিয়ে ভাতের মধ্যে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিন। পরিবেশন পাত্রে প্রথমে কিছুটা পোলাও ছড়িয়ে তার ওপর মটর শুটির মিশ্রণ, কাজুর মিশ্রণ দিন। সবশেষে সব পোলাও দিয়ে ঢেকে উপরে আলাদা করে রাখা সেদ্ধ মটরশুঁটি কিছু কাজু ও কিশমিশ ছড়িয়ে দিন।

এস/ আই. কে. জে/ 


রেসিপি মটরশুঁটির পোলাও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250