মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

মুরগির মাংসের তেহারি রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাড়িতে ঝটপট তেহারি রান্না করতে চাইলে বেছে নিতে পারেন মুরগির মাংসের তেহারি। এটি খেতে সুস্বাদু আবার তৈরি করতে সময়ও লাগে কম। বাড়িতে হঠাৎ অতিথি এলে কিংবা ঘরোয়া কোনো আয়োজনে রাখতে পারেন এই পদ। এটি তৈরিতে খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। আপনার বাড়িতে থাকা বিভিন্ন উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন সুস্বাদু মুরগির মাংসের তেহারি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ-

মুরগির মাংস- দেড় কেজি

চাল- ১ কেজি

আদা বাটা- ১ টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

পেঁয়াজ বাটা- আধা কাপ

হাড় ছাড়া মুরগির মাংসের কিউব- ২ টুকরা

কাঁচা মরিচ- ১৪-১৫টা

আরো পড়ুন : শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে খান চিকেন স্টু

সাদা গোলমরিচ- আধা চা চামচ

সয়াবিন তেল- ১ কাপ

লবণ- পরিমাণমতো

দারুচিনি- এলাচ ৪টি করে

টক দই- ১ কাপ

কেওড়ার পানি- ২ টেবিল চামচ

দারুচিনি, এলাচ, জায়ফল ও জয়ত্রি গুঁড়া- ২ চা চামচ।

পদ্ধতি-

জায়ফল, জয়ত্রি, এলাচ, দারচিনি, গোলমরিচ হালকা ভেজে গুঁড়ো করে রাখতে হবে। মুরগি আদা, রসুন, পেঁয়াজ, লবণ, দই ও পাঁচটি কাঁচা মরিচ দিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। পাত্রে আধা কাপ তেল দিয়ে মাখানো মুরগি মাঝারি আঁচে রান্না করতে হবে। মুরগির পানিতেই মুরগি সেদ্ধ হবে।

যদি প্রয়োজন হয় তবে পানি দিতে হবে। পানি শুকিয়ে তেলের ওপর উঠলে গুঁড়া মসলা দিয়ে নেড়ে নামিয়ে ঢেকে রাখতে হবে। 

হাঁড়িতে চালের দেড় গুণ পানি ফুটিয়ে এলাচ, দারুচিনি বাটা আধা কাপ তেল, লবণ মাংসের কিউব ও ১০ মিনিট আগে ভেজানো চাল দিয়ে নেড়ে দিতে হবে। পানি ও চাল সমান হলে অল্প আঁচে দমে বসিয়ে কাঁচা মরিচ দিতে হবে। ১০ মিনিট পর রান্না করা মুরগি পোলাওর ওপর দিয়ে কাঠের চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে ওপরে কেওড়াজল ছিটিয়ে দিতে হবে। ১৫ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করতে হবে।

এস/ এসি


রেসিপি মুরগির মাংসের তেহারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250