সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

মনোনয়নপত্র জমা দিলেন ২ হাজার ৭৪১ প্রার্থী : ইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৭ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ২ হাজার ৭৪১ জন মনোয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেইসঙ্গে নিবন্ধিত ৩০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে বলে উল্লেখ করেছে ইসি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসি।

এর আগে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানিয়েছেন, পূর্বনিধারিত তারিখ ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আর বাড়ানো হবে না, বাড়ানোর সুযোগ নেই।

 তাহলে কি বিএনপিকে ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘সেটা আপনারা বুঝে নেন।’

 গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাই ১-৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর ভোট হবে ৭ জানুয়ারি ২০২৪।

আই.কে.জে/


মনোনয়নপত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250