সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে, দেশে ফিরিয়ে নিতে বিমান পাঠাতে পারে’—দাবি বীণা সিক্রির *** বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের *** শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের *** শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা *** জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী *** রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী *** ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: এসআরবি *** গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা দেখছে সরকার *** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল?

মসজিদে প্রবেশের পর সুন্নত আমলগুলো কী কী?

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৭শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

একজন মুমিনের দৈনন্দিন জীবনের সঙ্গে মসজিদের গভীর সম্পর্ক। রবের সান্নিধ্য পেতে এবং তার সামনে হাজিরা দিতে প্রতিদিন পাঁচবার মসজিদে যেতে হয়। বেশি বেশি মসজিদে যাতায়াত করা ব্যক্তিদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে হাদিসে। 

বেশি বেশি মসজিদে যাওয়ার পুরস্কার-

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- যে ব্যক্তি সকাল-সন্ধ্যা মসজিদে যায়, আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। সকালে অথবা সন্ধ্যায় যতবার সে মসজিদে যায়, ততবারই আল্লাহ তায়ালা তার জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। (সহিহ বুখারি, ৬৩১, সহিহ মুসলিম, ১৫৫৬, সহিহ ইবনে খুজাইমা, ১৪৯৬, সহিহ ইবনে হিব্বান, ২০৩৭)

মসজিদে প্রবেশের পর যেসব কাজ সুন্নত-

মসজিদে প্রবেশের পর এর আদব রক্ষা করা এবং সুন্নতগুলোর প্রতি যত্নশীল হওয়া আবশ্যক। মসজিদে প্রবেশের পর যেসব সুন্নতের প্রতি খেয়াল রাখবেন, তাহলো-

১. মসজিদে প্রবেশের সময় নফল ইতেকাফের নিয়ত করা।

২. মসজিদে বসে আছেন বা নামাজ পড়ছেন না এমন ব্যক্তিদের এমনভাবে সালাম দিতে হবে যেন নামাজরতদের নামাজে কোনও ব্যাঘাত না ঘটে।

৩. হারাম এবং মাকরুহ সময় না হলে মসজিদে প্রবেশের সঙ্গে সঙ্গে দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ নামাজ পড়া।

৪. কাউকে কোনও গুনাহের কাজ করতে দেখলে বাধা দিতে হবে।

৫. মসজিদে বেচা-কেনা করা যাবে না।

৬. আল্লাহর জিকির, তাসবিহ ছাড়া জোরে আওয়াজ করে কথা না বলা।

৭. কোনও ধরনের হইচই না করা এবং দুনিয়াবী কথা না বলা।

৮. মানুষের ঘাড় বা কাঁধের উপর দিয়ে সামনের কাতারে না যাওয়া।

আরো পড়ুন: সুরা ফাতিহা ও সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠের ফজিলত

৯. কাতারের মাঝে ঠাসাঠাসি করে না দাঁড়ানো।

১০. কোনও নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া-আসা না করা।

১১. মসজিদে ময়লা-আবর্জনা এবং কফ, থুথু, নাকের সর্দি না ফেলা।

১২. মসজিদে আঙ্গুল না ফোটানো।

১৩. মসজিদে কোরআন তেলাওয়াত, হাদিস, ফেকাহ, ইত্যাদি দ্বীনী কাজ করা উত্তম।

এম এইচ ডি/

মসজিদ আমল ইবাদত সুন্নত সওয়াব ফজিলত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে, দেশে ফিরিয়ে নিতে বিমান পাঠাতে পারে’—দাবি বীণা সিক্রির

🕒 প্রকাশ: ০১:২৮ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250