বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ *** ‘জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামি দল’ *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি *** আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত *** নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ *** গণমাধ্যম ও সম্প্রচার কমিশনের খসড়া অধ্যাদেশ নিয়ে উদ্বেগ আর্টিকেল নাইনটিনের *** ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে’ *** ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনাসহ অন্য নেতাদের

মানবতাবিরোধী অপরাধে ভান্ডারিয়ার ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩

#

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেয়া হচ্ছে - ছবি: সংগৃহীত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পিরোজপুরের ভান্ডারিয়া থানায় দায়ের করা মামলায় চারজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২০ জুলাই) মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, আব্দুল মান্নান হাওলাদার ওরফে আব্দুল মান্নান ডিলার ওরফে মান্নান (৭৫), আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার (৬৭), মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ (৬৮) ও নুরুল আমীন হাওলাদার। মামলায় প্রথমে সাতজন আসামি থাকলেও এখন এই চারজন জীবিত আছেন।

মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর সাহিদুর রহমান। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। অপরদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম।

আরো পড়ুন: জমি ও ফ্ল্যাট নিবন্ধনে কর বাড়ল

এর আগে, ২০১৬ সালের ১২ এপ্রিল তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালের কর্মকর্তা বদরুল আলম এ তদন্ত শুরু করেন। ওই বছরের ৬ নভেম্বর মামলার তদন্ত শেষ হয়। তদন্ত শেষে ৩৩ জনকে সাক্ষী করা হয়। আসামিদের বিরুদ্ধে অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার মোট ৪টি অভিযোগ আনা হয়। ২০১৮ সালের নভেম্বরে মামলায় প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।

এম/


মানবতাবিরোধী অপরাধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250