শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

মালাই কেক তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

উৎসবে-আয়োজনে কেক থাকেই। তার সঙ্গে যদি যোগ হয় মালাইয়ের স্বাদ, তবে তো কথাই নেই। ব্যতিক্রমী স্বাদের ডেজার্ট মালাই কেক। এটি তৈরি করাও ভীষণ সহজ। এদিকে স্বাদ মুখে লেগে থাকার মতো। সহজ রেসিপি শিখে নিলে বাড়িতে তৈরি করতে পারবেন সুস্বাদু মালাই কেক। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে-

> ডিম- ৩টি
> ময়দা- ১ কাপ
> বেকিং পাউডার- ১ চা চামচ
> তরল দুধ- ১ লিটার
> কনডেন্স মিল্ক- ১ কৌটা
> ভ্যানিলা এসেন্স- ১ ফোঁটা
> চিনি- আধা কাপ।

যেভাবে তৈরি করবেন-

ডিম ভেঙে কুসুম আলাদা করে নিয়ে সাদা অংশ ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করতে হবে। তারপর আধা কাপ চিনি দিয়ে আবার বিট করতে হবে চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত। এবার ডিমের কুসুম দিয়ে কিছুক্ষণ বিট করতে হবে। এবার ময়দা ও বেকিং পাউডার অল্প অল্প করে দিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এরপর ভ্যানিলা এসেন্স যোগ করতে হবে। ওভেন প্রিহিট করে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৩০-৪০ মিনিটের মতো বেক করে নিন। অন্য একটি পাত্রে দুধ ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটে উঠলে তাতে কনডেন্স মিল্ক দিয়ে ঘন মালাই করে রেখে দিন। কেক হয়ে গেলে নামিয়ে পরিষ্কার টুথপিক বা কাঁটা চামচ দিয়ে কেকটির গায়ে ছিদ্র করে নিন। এরপর কেকের উপরে মালাই ঢেলে দিন। স্বাভাবিক তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিন। এতে কেকটি সমস্ত মালাই শুষে নেওয়ায় পর্যাপ্ত সময় পাবে। এরপর ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

এমএইচডি/ আই. কে. জে/

আরো পড়ুন:

খেয়ে দেখুন চিড়ার পোলাও

রেসিপি মালাই কেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250