শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা?

মুসলিম জাতির বিজয়ের জন্য ঐক্য জরুরি: শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ফিলিস্তিনে নিরীহ জনগণের ওপর ইসরায়েল বাহিনীর হত্যার প্রতিবাদে বাংলাদেশ দৃশ্যমান কোনো প্রতিবাদ করেনি। এ ইস্যুতে মুসলিম প্রধান দেশগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। অথচ অমুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে জোরালো ভূমিকা রেখেছে।

শনিবার (২৩ই ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, মুসলমানদের দাবি আদায় করতে হলে ভিন্ন ভিন্ন অবস্থান থাকলে কোনো দিনই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারা যাবে না। সেটা জাতীয় বা আন্তর্জাতিক যেটাই হোক না কেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বলেন, ফিলিস্তিনে ইসরায়েল হামলার প্রতিবাদে বাংলাদেশে দৃশ্যমান কোনো প্রতিবাদ করেনি। এখন দেরিতে হলেও তা শুরু হয়েছে। তবে এ আন্দোলন আরও জোরালো করতে হবে। আর মনের মধ্যে মসজিদুল আকসার প্রতি সবসময় টান অনুভব করতে আমি সিদ্ধান্ত নিয়েছি অফিসে মসজিদুল আকসার ছবি টানাব। এটা যখনই দেখব, তখন যাতে আকসার প্রতি ভালোবাসা তৈরি হয়। বাচ্চারা মসজিদুল আকসার সম্পর্কে জানতে পারে।

ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে আহমাদুল্লাহ বলেন, তুরস্কসহ বহু দেশ ইসরায়েলি পণ্য বয়কট করেছে। যা আমাদের দেশে হয়নি। মুদি দোকানে ইসরায়েলি পণ্য বয়কটের তালিকা টানিয়ে দিয়ে এটা কার্যকর করা যেতে পারে।

ওআ/

মুসলিম শায়খ আহমাদুল্লাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250