রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

মেথির পানি ব্যাড কোলেস্টেরল কমাতে সাহায্য করে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

রক্তে সুগার বাড়ছে? ডায়াবেটিসের জন্য মিষ্টি বন্ধ? দিন দিন বুড়িয়ে যাচ্ছেন? হাতের নাগালেই মুশকিল আসান। প্রতিদিন সকালে খালি পেটে একগ্লাস মেথির পানি করুন, তাহলে ত্বকে ফিরবে জেল্লা ও হার্ট থাকবে সেইরকম সচল।

এছাড়া রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সাহায্যে করে মেথি। মেথির রসে সাপোনিস ও ডায়োজেনিন নামে যৌগ পদার্থ আছে। মানুষের শরীরে হরমোনের পরিমাণ বাড়ায়। মেথিতে রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার, আয়রন, পটাসিয়াম, ভিটামিন সি ও নিয়াসিন। ত্বককে রাখে সতেজ, টানটান বার্ধক্য দূরে ঠেলে তারুণ্যকে দীর্ঘস্থায়ী করে।

>> ওজন কমায়: মেথি অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ, ফ্যাট মেটাবলিজমে সহায়তা করে, ক্ষুধা নিয়ন্ত্রণ করে আর হজমে সহায়তা করে ওজন কমাতে সহায়তা করে।

>> প্রি-ডায়াবেটিক অবস্থায়: মেথি ইনসুলিন হরমোনকে রেগুলেট করে ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে।

>> কোলস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা: ব্যাড কোলস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডকে কমিয়ে টোটাল লিপিড প্রোফাইলকে ঠিক রাখতে সাহায্য করে।

>> মেটাবলিজম বাড়ায়: মেথি হজমজনিত যেকোনো সমস্যা ঠিক করে। মেটাবলিজম বাড়াতে এবং ইমিউনিটি বুস্ট করতে সহায়তা করে।

>> ঠাণ্ডজনিত অসুখ সারায়: ঠাণ্ডজনিত যেকোনো সমস্যা, কফ, কাশি দূর করতে সাহায্য করে। মেথি শরীর থেকে টক্সিন শোষণ করে এবং বের করে দিতে সহায়তা করে।

>> চুল ও ত্বকের যত্নে: চুল ও ত্বক ভালো রাখে। চুল পড়া কমায় ও চুলের গ্রোথ বাড়াতে সহায়তা করে। ত্বকের গ্লো বাড়ায় এবং ব্রণের ওপর ভালো কাজ করে।

>> পুরুষদের ক্ষেত্রে: নিয়মিত খেলে এটি টেস্টোস্টেরনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। এটি স্পার্ম কোয়ালিটির সঙ্গে সঙ্গে স্পার্ম কাউন্ট বাড়াতেও সহায়তা করে।

আরো পড়ুন: আসছে আমের মৌসুম, বাড়িতেই বানিয়ে ফেলুন আমসত্ত্ব

>> মেথি খাওয়া যাদের জন্য বারণ: গর্ভবতী মা, স্পেশাল মেডিকেশন যেমন- ইনসুলিন নির্ভর ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার, ব্লাড থিনিং, থাইরয়েড ইস্যু, অ্যাসিড রিফ্লাক্স প্রভৃতি ক্ষেত্রে এড়িয়ে যেতে হবে। বাচ্চা বা ছোটদের সরাসরি খাওয়া থেকে বিরত রাখতে হবে।

>> কতটুক পরিমাণ মেথি খাবেন: প্রায় এক চা-চামচ পরিমাণ ১৮-২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে পানি খাওয়া যেতে পারে অথবা গুঁড়া করে ভিজিয়ে সেই পানি খাওয়া যেতে পারে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে সর্বোচ্চ পুষ্টি পেতে গুঁড়া করার সময় না ভেজে নেওয়াই ভালো। এছাড়া বিভিন্ন তরকারিতে দিয়ে রান্না করে খাওয়া যায়, স্প্রাউট করে খেলে বেশি পুষ্টি পাওয়া যাবে। মেথির শাক খাওয়াও অনেক উপকারী।

এম এইচ ডি/ আই. কে. জে/

মেথির পানি ব্যাড কোলেস্টেরল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250