রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ আসছে আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ঘূর্ণিঝড় মিগযাউমের প্রভাবে বৃষ্টির পর সারাদেশে শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। রাজশাহীর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ, যা প্রভাব ফেলবে দেশের বিস্তীর্ণ এলাকায়।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, “কাল থেকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল যেমন- গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুরের তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে। অনেক জায়গায় তাপমাত্রা নেমে আসবে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।”

বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

মল্লিক বলেন, “মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর তিন থেকে চারদিন বিরতি দিয়ে আরও একটি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।”

আবহাওয়া ধিদপ্তরের ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের শেষ দিকে দেশের কোথাও কোথাও একটি বা দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

সোমবার থেকে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। সারা দেশের রাতের তাপমাত্রা ১১ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আর দিনের তাপমাত্রা থাকছে ২১ থেকে ২৬ ডিগ্রির মধ্যে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ৩০ দমমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীর বদলগাছীতে, ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য ৮ দশমিক ৬ ডিগ্রি। এ কারণেই ঢাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

আবুল কালাম মল্লিক বলেন, “ঢাকায় মৃদু বাতাস বইছে, সকাল থেকেই কুয়াশা ছিল। দিনের আলো কুয়াশার চাদর ভেদ করে ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বাতাসকে উত্তপ্ত করতে না পারায় ঢাকায় শীতের অনুভূতির তীব্রতা আছে।”

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পরে, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।

সারাদেশের রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এইচআ/  আই.কে.জে

উত্তরাঞ্চল শৈত্যপ্রবাহ রাতের তাপমাত্রা ঘন কুয়াশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250