শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

যুক্তরাজ্যে জামিন পেলেন নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ২০শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে অবস্থান করা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জামিন দিয়েছেন দেশটির হাইকোর্ট। প্রায় চার বছর যুক্তরাজ্যে স্বনির্বাসনে থাকার পর আগামীকাল শনিবার (২১ অক্টোবর) পাকিস্তানের লাহোরে ফেরার কথা রয়েছে তার।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নওয়াজ শরিফকে এই জামিন দেওয়া হয় বলে জানিয়েছেন তার আইনজীবী আমজাদ পারভেজ। আগামী বছরের অক্টোবর পর্যন্ত তার এই জামিনের মেয়াদ রয়েছে।

আইনজীবী পারভেজ বলেন, আগামীকাল (শনিবার) নওয়াজ শরিফ তার শহর লাহোরে ফিরবেন। হাইকোর্ট থেকে জামিনাদেশ পাওয়ার থাকায় এ সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা যাবে না। তার অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ পিটিআইপ্রধান ইমরান খান এখন জেলে রয়েছেন। খবর এনডিটিভি।

আরো পড়ুন: হামাস ও পুতিনকে জিততে দেব না: বাইডেন

আগামী বছরের জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশটিতে পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, নির্বাচন উপলক্ষে নিজ দল পাকিস্তান মুসলিম লিগ, নওয়াজকে (পিএমএল-এন) নেতৃত্ব দিতে দেশে ফিরছেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী। তার ছোট ভাই শেহবাজ শরীফ বর্তমান তত্ত্বাবধায়কের আগে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জানুয়ারিতে পাকিস্তানের পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা।

এসকে/ 

পাকিস্তান যুক্তরাজ্য জামিন নওয়াজ শরীফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250