শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র শাস্তি দেওয়ার কে, প্রশ্ন পরিকল্পনা মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩

#

ছবি: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো মুখোমুখি বিবাদ নেই বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, দেশের নির্বাচনে কেউ অনিয়ম করলে বা বাধা দিলে তাদের শাস্তির আওতায় আনা হবে। নির্বাচন কমিশনে এ বিধান আছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র শাস্তি দেওয়ার কে? সুতারাং এখানে ভয়ের কিছু নেই।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এফআইভিডিবি হলরুমে ‘সুনামগঞ্জ হাওর এলাকার সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা’ শীর্ষক প্রকল্পের ওপর মতবিনিময় কর্মশালায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রত্যেকটা রাষ্ট্র স্বাধীন, প্রত্যেক দেশের আইন ও সংবিধান আছে। দুনিয়াতে স্বার্থের বিনিময়ে কাজ করে যুক্তরাষ্ট্র। আমরা আমাদের স্বার্থের বিবেচনায় কাজ করবো।

পেঁয়াজ ব্যবসায়ীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, পেঁয়াজ আমদানি এরই মধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশে যারা পেঁয়াজের সিন্ডিকেট করেছেন তাদের পেঁয়াজ এখন পচে নষ্ট হবে। তাই সময় আছে এখনো কম দামে পেঁয়াজ বিক্রি শুরু করুন।

আরো পড়ুন: মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ-বিএনপি-জাপা নেতারা

এ সময় আরও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পাউবো ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (পূর্বরিজিয়ন) এস এম শহীদুল ইসলাম।

এম এইচ ডি/আই. কে. জে/

যুক্তরাষ্ট্র বাংলাদেশ পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250