শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা

যে উপায়ে দীর্ঘদিন টাটকা থাকবে ঢেঁড়শ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগ্রহিত

ঢেঁড়শ অত্যন্ত উপকারী একটি সবজি। যা অনেকেই খেতে পছন্দ করেন। ঠিক করে রান্না করলে চেটেপুটে খাওয়া যায় এটি। সবজি হিসেবে স্বাস্থ্যগুণের দিক থেকে অনেক সবজির থেকে এগিয়ে রয়েছে ঢেঁড়শ। এটি ফাইবার, ভিটামিন বি৬ ও ফোলেটে ভরপুর।

ডায়াবেটিস রোগীদের জন্যও বেশ উপযোগী এই সবজি। পাশাপাশি ঢেঁড়শের ক্যালোরির মাত্রাও বেশ কম। ফলে ওজন কমাতে খুবই উপকারী। তবে ঢেঁড়শ খুব তাড়াতাড়ি পঁচে যায়। সেজন্য বাজারে গিয়ে ঢেঁড়শ চোখে পড়লেও কিনতে চান না অনেকেই। তাই বলে এমন স্বাস্থ্যকর সবজি ঘরে আসবে না, তা তো হতে পারে না। বরং কয়েকটি সহজ উপায়েই দীর্ঘদিন ভালো থাকবে এই সবজি।

জেনে নিন,ঢেঁড়শ টাটকা রাখার কিছু সহজ উপায়:

ঢেঁড়শ কেনার সময় দেখে নিন কোনগুলো একটু নরম। বেশি শক্ত ঢেঁড়শ না কেনাই ভালো। আর বেশি বীজওয়ালা এবং লম্বা ঢেঁড়শ কখনই কিনবেন না। সব সময় মাঝারি মাপের ঢেঁড়শ কিনুন। বেশি বড় ঢেঁড়শ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

অনেকেই বাজার থেকে ঢেঁড়শ কিনে এনেই সোজা ফ্রিজে ঢুকিয়ে দেন। কিন্তু একসঙ্গে অনেক ঢেঁড়শ রাখলে দ্রুত পঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প অল্প করে ঢেঁড়শ নিয়ে এক একটা খবরের কাগজে মুড়িয়ে তারপর ফ্রিজে রাখুন।

ঢেঁড়শ দীর্ঘদিন ভালো রাখার আর একটি উপায় হলো অন্য কোনো সবজি বা ফলের সঙ্গে না রাখা। এটি সবসময় আলাদা জায়গায় রাখুন। ফ্রিজে রাখলেও আলাদা তাকে রাখুন ঢেঁড়শ।

সর্বদা শুকনো জায়গায় রাখুন ঢেঁড়শ। ভেজা স্যাঁতসেঁতে জায়গায় রাখলে খুব তাড়াতাড়ি পচে যায় ঢেঁড়শ। তাই যেখানে ঢেঁড়শ রাখবেন, খেয়াল রাখবেন সেখানে যাতে কোনোভাবে পানি না লাগে।

বাজার থেকে ঢেঁড়শ এনে প্রথমে একটা জায়গায় ছড়িয়ে শুকিয়ে নিন, যাতে এর উপর থাকা পানি শুকিয়ে যায়। তারপর একটি শুকনো কাপড়ে ঢেঁড়শগুলো মুড়িয়ে এয়ারটাইট বাক্সে ঢুকিয়ে রাখুন। এই উপায়ে দীর্ঘদিন ভালো থাকবে ঢেঁড়শ

এস/ আই. কে. জে/


উপকারী ঢেঁড়শ টাটকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250