মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

যে ৫ খাবার মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

গোটা বিশ্বে প্রায় ২৭ কোটি মানুষ মানসিক সমস্যায় ভুগছেন। পরিবারের নানা রকম দায়দায়িত্ব, ঠিক সময়ে অফিসে ঢোকা, ঊর্ধ্বতনের চাপ, প্রত্যেক মাসে কাজের লক্ষ্যপূরণ— এ সব সামলে উঠে মনকে ফুরফুরে রাখা সত্যিই মুশকিল। বিশেষজ্ঞরা বলছেন, এমন কিছু খাবার রয়েছে, যেগুলি খেলে মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকতে পারে।

>> ডার্ক চকোলেট

ডার্ক চকোলেটে উপস্থিত ‘ফ্যাভোনল’ জাতীয় উপাদান মানসিক চাপ কমাতে সাহায্য করে। পাশাপাশি ডার্ক চকোলেটে থাকে ‘এপিক্যাটেকিন’ ও ‘ক্যাটেকিন’ নামক অ্যান্টি-অক্সিড্যান্ট। যা মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় ও মস্তিষ্কের কোষে রক্তসঞ্চালন বৃদ্ধি করতে সহায়তা করে।

>> ব্লুবেরি, জাম

অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ভিটামিন সি-তে ভরপুর ব্লুবেরি স্ট্রেস কমাতে সাহায্য করে। এর বদলে জাম খেলেও একই ফল পাবেন।

>> কমলালেবু

কমলালেবুর রসে রয়েছে ভিটামিন সি। এ ছাড়াও এই ফলে রয়েছে এমন কিছু যৌগ, যা উদ্বেগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

>> কলা

হৃদস্পন্দনকে স্বাভাবিক ছন্দে রাখতে সাহায্য করে ম্যাগনেশিয়াম। আর এই যৌগটির প্রাকৃতিক উৎস হল কলা। শুধু উদ্বেগ নয়, হঠাৎ বিগড়ে যাওয়া মেজাজ ভালো করতেও কলার জুড়ি মেলা ভার।

আরো পড়ুন: জবা ফুলের চায়ের গুণাবলী জানুন

>> মিষ্টি আলু

মিষ্টি আলু মন ভালো রাখতে সাহায্যে করে। মন ভাল রাখে এমন হরমোন, সেরোটোনিন এবং ডোপামাইনের মাত্রা নিয়ন্ত্রণ করে মিষ্টি আলু।

এম এইচ ডি/আই. কে. জে/

মানসিক চাপ খাবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250