শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

যৌবন ফেরাবে ‘রাসায়নিক ককটেল’

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

প্রতীকী ছবি

বৃদ্ধ বয়সেই ফিরে পাবেন যৌবন, এমনই একটি রাসায়নিক মিশ্রণ আবিষ্কার করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। হার্ভার্ডের গবেষক ডেভিড সিনক্লেয়ার বলেন, ‘‘আমরা আগেই জেনেছি, জিন থেরাপির সাহায্য নিয়ে বয়স কমিয়ে আনা সম্ভব। সাম্প্রতিক গবেষণায় আমরা জানতে পেরেছি, রাসায়নিক ককটেলের মাধ্যমেও যৌবন ফিরিয়ে আনা সম্ভব, এই পদ্ধতি আগেরটির তুলনায় অনেক বেশি সাশ্রয়ী।’’

প্রতিটি রাসায়নিক ককটেলের মধ্যে পাঁচ থেকে সাত রকম এজেন্ট থাকে। এই এজেন্টগুলির মধ্যে অনেকগুলি অন্যান্য শারীরিক এবং মানসিক রোগের চিকিৎসার কাজেও ব্যবহার করা হয়। খিঁচুনি, মানসিক অবসাদ এবং পারকিনসন্সের চিকিৎসায় ব্যবহৃত ভ্যালপ্রোইক অ্যাসিড, ট্রানাইলসিপ্রোমিন এবং প্রমিপেক্সোলের মতো ওষুধের কম্পাউন্ডগুলি বয়স কমানোর এই বিশেষ ককটেলে ব্যবহার করা হয়।

প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে গবেষকরা এই ককটেল তৈরির কাজ করছেন। এই গবেষণায় মূলত সেই অণু তৈরির কাজ করা হচ্ছিল, যা কোষের বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে বাধা দিয়ে ত্বকে যৌবনের জেল্লাকে ফিরিয়ে আনতে পারে।

ডেভিডের মতে, তাঁরা ইঁদুর এবং বাঁদরের উপর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মোট ছয়টি রাসায়নিক ককটেল শনাক্ত করতে পেরেছেন, যা এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বার্ধক্যের লক্ষণগুলিকে উল্টে দিতে পারে।

ইঁদুরের অপটিক স্নায়ু, মস্তিষ্কের টিস্যু, কিডনি এবং পেশির উপর এই গবেষণার ইতিবাচক ফল দেখা গিয়েছে। তাদের দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে, তাদের আয়ুও বেড়েছে। বাঁদরের ক্ষেত্রেও দৃষ্টিশক্তিতে উন্নতি দেখা গিয়েছে। গবেষকরা জানিয়েছেন, এ বার মানুষের উপর এই ককটেলের ট্রায়াল শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ওআ/


যৌবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250