মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

জেনে নিন রসুনের খোসার মজার কিছু ব্যবহার!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রসুনের উপকারিতার কথা আমাদের সকলের কমবেশি জানা। কিন্তু রসুনের খোসাও যে অনেক কাজের ও মজার কিছু ব্যবহারে আসে তা অনেকেই জানেন না। রসুনের খোসা এমনিতে ছাড়ানো কষ্টকর। আর ছাড়ালেও অনেক সময় তা ফেলে দেন। কিন্তু বেশ কয়েকটি মজার ব্যবহার রয়েছে রসুনের। চলুন যেগুলো জেনে নিই-


তেলে ব্যবহার করুন

রসুনের খোসা পরিষ্কার শুকনো কাচের বোতলে ভরে তাতে অলিভ অয়েল ঢালুন। কয়েক সপ্তাহ রাখার পর এই তেল সালাদে ব্যবহার করতে পারেন। রসুনের হালকা ফ্লেভার থাকবে তেলে। 

ভিনেগারের সঙ্গী

অনেক খাবার তৈরিতে ভিনেগার ব্যবহার করা হয়। এক বোতল ভিনেগারে রসুনের খোসা মিশিয়ে নিলে সালাদ বা রান্নায় ব্যবহার করতে পারেন। আবার মাংস ম্যারিনেট করতেও এটি ব্যবহার করা যায়।

রসুনের লবণ

ঘরে খাবার লবণের স্বাদ বাড়িয়ে দেয় রসুনের খোসা। লবনে রসুনের স্বাদ যোগ করে সরাসরি রসুন ব্যবহারের তীব্রতা এড়ানো যায়।

আরো পড়ুন : রসুন খেলে কি লিভার ভাল থাকে? কি বলছেন বিশেষজ্ঞরা

রসুনের চা

রসুনের খোসা দিয়ে চা বানালে সরাসরি রসুন ব্যবহারের আশটে ঘ্রাণ থাকে না। একটি হাড়িতে পরিমাণ মতো পানি নিয়ে চুলোয় রসুনের খোসা যোগে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এই চা সর্দি বা কাশির ক্ষেত্রে কার্যকর।

দুর্গন্ধ দূর করার কাজে

বাড়ির যেখানে আশটে বা স্যাতস্যাতে দুর্গন্ধ রয়েছে সেখানে একটি থলিতে রসুনের খোসা ভর্তি করে ঝুলিয়ে রাখুন। আলমারি বা ড্রয়ারেও রাখতে পারেন। রসুনের খোসা এই বাজে গন্ধ দূর করে বাতাস নির্মল রাখবে। আলমারিতেও রাখতে পারেন। কাপড় ভালো থাকবে।

তরকারি রান্নায় খোসা গুড়ো

রসুনের খোসা শুকনো খোলায় ভেজে ঠাণ্ডা করে গুঁড়ো করে নিন। এই গুঁড়ো খাবারের স্বাদ অনেক বাড়ায়। রান্নায় রসুনের আলতো ঘ্রাণ দেয়। সঙ্গে কিছু পুষ্টিগুণও পাওয়া যাবে। 

এস/ আই. কে. জে/ 

উপকারিতা রসুনের খোসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250