সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই বেড়েছে। এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন থানায় একাধিক জিডি ও মামলা হয়েছে। চলমান নিরাপত্তা ব্যবস্থাসহ রাজধানীর ব্যস্ততম বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তৎপর রয়েছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা ডিউটিতে রয়েছেন।

নগরবাসীর যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত এবং ছিনতাই রোধে মঙ্গলবার (১১ জুলাই) ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল, ডেমরা, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, শ্যামপুর, ওয়ারী, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও মাওয়াঘাটসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

মঙ্গলবার (১১ জুলাই) বিকালে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

আরো পড়ুন:দেশে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেবো না: তথ্যমন্ত্রী

র্যাব-১০ এর অধিনায়ক জানান, ঈদ পরবর্তী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, ঈদের ছুটি শেষে ঢাকামুখী পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত এবং ছিনতাইকারী রোধে সায়েদাবাদ বাস টার্মিনাল, ডেমরা, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, শ্যামপুর, ওয়ারী, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও মাওয়াঘাটসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা প্রদানের লক্ষ্যে দুই শিফটে বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত টহল দেওয়া হচ্ছে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250