শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

‘রাজনীতি কখনও অর্থ উপার্জনের পেশা হতে পারে না’

রাজনীতিবিদরা সম্পদের রক্ষক, ভক্ষক হতে পারেন না : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজনীতিবিদদেরকে ভক্ষক নয়, দেশের সম্পদের রক্ষক হতে বলেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩০ মে) বিএনপির দুই নেতার দুর্নীতি মামলায় সাজার রায় বহাল রেখে দেওয়া আদেশের এক পর্যবেক্ষণে এ কথা বলেছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।

রাজনীতিবিদরা জনগণ ও দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করেই রাজনীতিতে জড়িত হন উল্লেখ করে আদালত বলেন, জনগণ ও দেশের কল্যাণের জন্য এক ধরনের মহান ত্যাগ ও নিষ্ঠার জন্য কাজ করেন রাজনীতিবিদেরা।

আদালত বলেন, টাকা উপার্জনের অনেক পথ রয়েছে। বৈধ ও আইনগতভাবে অনেকভাবেই টাকা উপার্জন করা যায়। কিন্তু রাজনীতি কখনও অর্থ উপার্জনের পেশা হতে পারে না। রাজনীতিবিদেরা সময় ব্যয় করেন মানুষ ও দেশের কল্যাণে।

এই অর্থ উপার্জনের পেছনে রাজনীতিতে লিপ্ত হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন আদালত।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, দুর্নীতি সমস্ত লিঙ্গ, বয়স এবং বর্ণের মানুষকে প্রভাবিত করে। এটি দরিদ্র এবং দুর্বল গোষ্ঠীকে সবচেয়ে বেশি আঘাত করে। দেশের জনগণ বিশেষ করে দায়িত্বশীল স্টেকহোল্ডারদের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা উচিত যে, তারা কেবল দুর্নীতির শিকারই নয়, এর বিরুদ্ধে সংগ্রামের মূল খেলোয়াড়ও।

আরো পড়ুন: ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন

রায়ে আদালত বলেন, আপনি যদি বিশ্বে পরিবর্তন আনতে চান এবং বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে চান তাহলে এর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার জন্য একটি কার্যকর ও শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি হিসাব দেওয়ার দায়িত্ব থাকতে হবে। আইনের বিধান অনুসরণ করে ব্যবস্থা নিতে হবে। ছেলেবেলা ও বাল্যকাল থেকেই শিশুদের সততা এবং অসততার মধ্যে পার্থক্য করতে শেখানো উচিত বলে মন্তব্য করেন আদালত।

এম/ আই. কে. জে/

সম্পদ রক্ষক হাইকোর্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250