শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ৬ই মে ২০২৩

#

রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বের অবসানের পর শনিবার (৬ মে) যুক্তরাজ্যের রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস। এর মাধ্যমে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে জমকালো আয়োজনে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে অভিষেক হলো তার।

তৃতীয় চার্লসের মাথায় রাজমুকুট পরিয়ে দেন আর্চবিশপ ক্যান্টারবরি। এর আগে শপথ পাঠ করানো হয় নতুন রাজাকে। এছাড়া তৃতীয় চালর্সের জন্য বিশেষ প্রার্থনাও করেন তারা।

অভিষেক অনুষ্ঠানে রাজার মাথায় ও হাতে ‘পবিত্র তেল’ লেপন করা হয়। রাজকীয় প্রতীক হিসেবে তিনি গ্রহণ করেন রাজদণ্ড ও রাজগোলক। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে রাজার মাথায় মুকুট পরিয়ে দেন আর্চবিশপ।

স্বর্ণের এই মুকুট তৈরি করা হয় ১৬৬১ সালে। টাওয়ার অব লন্ডনে যেসব সামগ্রী বা ক্রাউন জুয়েলস সংরক্ষিত আছে তার মধ্যে অন্যতম এই মুকুট। শুধু অভিষেক অনুষ্ঠানে রাজা বা রানি এই মুকুট পরে থাকেন।

তৃতীয় চালর্সের রাজ্যভিষেকে উপস্থিত ছিলেন তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও হ্যারি। তবে ডিউক অফ সাসেক্সের স্ত্রী মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের দুই হাজারেরও বেশি অতিথি অংশ নেন তৃতীয় চালর্সের রাজ্যাভিষেকে।

বিবিসি জানায়, স্থানীয় সময় সকাল ১০টায় রাজকীয় গাড়ি ডায়মন্ড জুবলি কোচে করে ওয়েস্টমিনস্টার অ্যাবে যান তৃতীয় চার্লস। সেখানে পৌঁছানোর পর অভিষেক অনুষ্ঠানে প্রার্থনা হয় যার মূল বার্তা ছিল- ‘আমি সেবা পেতে নয় বরং দিতে এসেছি’। এরপরই শপথ পড়ানো হয় তৃতীয় চার্লসকে, যা সাজানো হয় প্রশ্ন-উত্তরের মতো করে।

ওআ/

চার্লস রাজমুকুট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250