বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

রাতে কম খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাতে পরিমাণে বেশি খাওয়া অথবা বেশি রাতে খাবার খাওয়া কিংবা ভারী খাবার খাওয়াকে নিরুৎসাহিত করা হয়। এর পরিবর্তে দিনের শুরুতে চাহিদার বেশির ভাগ ক্যালরি গ্রহণ করে রাতে হালকা খাবার এবং পরিমাণে কম খেয়ে ঘুমানো উচিত। রাতে কম খাওয়াকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলে ‘আর্লি টাইম-রেস্ট্রিক্টেড ফিডিং’ বা ‘ইটিআরএফ’। এর অনেক বৈজ্ঞানিক উপকারিতাও রয়েছে। চলুন জেনে নিই উপকারিতাগুলো- 

সঠিক ওজন বজায় থাকে

রাতে পরিমাণে কম খাবার খেলে দেহে ক্যালরি কম পোড়ায়, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। কেননা রাতে হজমের জন্য শরীরকে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়। ভারী খাবার পাকস্থলীতে চাপ সৃষ্টি করে।

সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করে

যাদের ডায়াবেটিস রয়েছে এবং যারা ডায়াবেটিস থেকে মুক্তি পেতে চায়, তাদের উচিত রাতে কম খাওয়া। কেননা রাতে হালকা খাবার রক্তে সুগার লেবেলকে নিয়ন্ত্রণে বেশ সাহায্য করে।

আরো পড়ুন : সুন্দর ও স্বাস্থ্যকর ত্বক পেতে ঘুমের আগে যা করবেন

সার্কাডিয়ান ছন্দ নিয়ন্ত্রণ করে

আমাদের দেহে প্রাকৃতিক সার্কাডিয়ান রিদম বা ছন্দ রয়েছে, যা বিপাকসহ বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে প্রভাবিত করে। কিছু গবেষণা বলছে, এই সার্কাডিয়ান ছন্দের সঙ্গে খাবারের সময়কে মেলানো ভালো। এতে বিপাকীয় স্বাস্থ্য উন্নত হয়।

ঘুম ভালো হয়

গভীর রাতে ভারী খাবার খেলে ঘুমের গুণমান ব্যাহত হয়। অন্যদিকে গবেষণা বলছে, সন্ধ্যার দিকে হালকা খাবার খেয়ে ঘুমালে রাতে ভালো ঘুম হয়, যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সঠিক ওজন বজায় থাকে

কিছু গবেষণায় বলা হয়েছে, যারা সন্ধ্যায় তাদের দৈনিক ক্যালরির একটি উল্লেখযোগ্য অংশ খায়, তাদের ওজন বাড়তে পারে। রাতে মোট ক্যালরি খরচ কমানো ওজন নিয়ন্ত্রণের জন্য উপকারী হতে পারে।

রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে

রাতে দেরি করে খাওয়ার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।

বিশেষ করে উচ্চ কার্বোহাইড্রেট বা চিনিযুক্ত খাবার খেলে এমনটি বেশি হতে পারে। রাতের খাবার সীমিত করলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করতে সাহায্য করে।

গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে

রাতে ঘুমানোর ঠিক আগে ভারী খাবার খেলে এসিড রিফ্লাক্স, বদহজম হয়ে গ্যাস্ট্রিকের মতো সমস্যা তৈরি করতে পারে। এ জন্য সন্ধ্যার পরপরই খেয়ে নেওয়া ভালো।

এস/ আই.কে.জে/                                                                                                                   

উপকারিতা রাতের খাবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250