বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

রোজ দই খাচ্ছেন? খাওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রহিত

রোজকার পাতে দই থাকে অনেকেরই। অনেকেই দুধ খেতে পছন্দ করেন না। তাঁরা বিকল্প হিসাবে দই খান। অনেকেই আবার চিকেন চপ, বিরিয়ানি বা ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন রান্নার সময় দইয়ের ব্যবহার করে থাকেন। অনেকে আবার মাখন দিয়ে পরাটার সাথে ঠাণ্ডা টক দইও খেতে ভালোবাসেন। তবে তারা হয়তো জানেন না যে, এটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর!

প্রোবায়োটিক, ভিটামিন-সি, অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ টক দই স্বাস্থ্যকর হলেও তা পরাটার সাথে খেলে অ্যাসিডিটি, পেট ফোলা-ভাব ও অন্ত্র সংক্রান্ত সমস্যা দেখা যায়। সব মিলিয়ে প্রভাব পড়ে পরিপাক তন্ত্রের ওপর। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুধু পরাটাই নয়, দই আরও কিছু খাবারের সাথে খাওয়া বিপজ্জনক। সেসব খাবারের তালিকা নিচে দেয়া হলো-

গুড়

মিষ্টি হিসেবে চিনির বিকল্প হলো গুড়। প্রতিদিনের ডায়েটে গুড় থাকলে তা অত্যন্ত স্বাস্থ্যকর। কিন্তু দইয়ের সঙ্গে গুড় খেলে ওজন কমার পরিবর্তে ওজন বেড়ে যেতে পারে। আবার গুড় গরম জাতীয় খাবার, সেখানে দই ঠান্ডা। ফলে কাশি, জ্বর, সর্দি হতে পারে।

দুধ

দুধ আর দই মিশিয়ে স্মুদি তৈরি করা হয়। তবে এটা একেবারেই স্বাস্থ্যকর নয়। দইয়ের মতো কোনো ফার্মেন্টেড খাদ্যসামগ্রী দুধের সাথে খাওয়া উচিত নয়। এতে সংক্রমণ, পেট ফোলাসহ নানা শারীরিক সমস্যা হতে পারে।

চা

চা আর দই হলো গরম-ঠাণ্ডা খাবারের কম্বিনেশন। তাই গরম চায়ের সাথে ঠাণ্ডা দই অথবা দইয়ের তৈরি খাবার খাওয়া ঠিক নয়। এতে শরীরের মেটাবলিক সিস্টেমের ওপর প্রভাব পড়ে।

আরো পড়ুন : বুদ্ধিমান মানুষরা কেন সহজেই প্রেমে পড়ে না

আম

ম্যাঙ্গো শেক বানানোর সময় অনেকেই দই ব্যবহার করেন। এটা অস্বাস্থ্যকর। অ্যানিম্যাল প্রোটিনে সমৃদ্ধ দই কোনো ফলের সাথে খাওয়া হলে শরীরে ফারমেন্টেশন ঘটে। এতে বদহজম, অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে।

মাছ

অনেকেই দই-মাছ ভালোবাসেন। দই আর মাছ- উভয়ই প্রোটিন সমৃদ্ধ। একসাথে দুটি খেলে হজমের সমস্যা হতে পারে।

পরাটা

পরাটা কিংবা ভাজাভুজির সাথে টক দই খেলে হজমের প্রক্রিয়া ধীর গতিতে হতে শুরু করে। এমনকি, অবসন্ন ও ক্লান্তি ভাব আসে।

তথ্যসূত্র: নিউজ এইটিন

এস/ আই. কে. জে/ 


টিপস দই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250