শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

লুকিয়ে বিয়ের পিঁড়িতে শ্রুতি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

তামিল সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী শ্রুতি হাসান এখন বলিউড, তেলেগু সবখানেই জনপ্রিয়। সেখানেই জানিয়েছেন খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া তার ‘সালার’ সিনেমার ঝড় এখনও চলছে। এর মাঝেই  বাবা এবং প্রেমিকের সঙ্গে নতুন বছর উদযাপন করে নেটদুনিয়ায় ঝড় তুললেন তিনি।

গুঞ্জন রয়েছে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন শ্রুতি ও শান্তনু। এমনকি কিছুদিন আগে সংবাদ প্রকাশিত হয়, লুকিয়ে বিয়ের পিঁড়িতেও বসেছেন তারা। যদিও বিষয়টি নিয়ে সে সময় বেজায় চটেছিলেন শ্রুতি।

তিনি জানিয়েছিলেন, বিয়ে করলে সকলকে জানিয়েই করবেন। তবে প্রেমের বিষয়টি নিয়ে তখন কোনো মন্তব্য না করায় দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছেন অনুরাগীরা। এবার প্রেমিক শান্তনুর হাতে হাত রেখে বাবা কমল হাসানের বাড়িতে বর্ষবরণের উদযাপন করেন শ্রুতি। শুধু তার বাবাই নন, পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

আরো পড়ুন: বছরের শুরুতেই প্রেমিকের ঠোঁটে ডুব গায়িকা অনন্যার

কমল অবশ্য অনেক দিন থেকেই শান্তনুর সঙ্গে পরিচিত। বাকিদের সঙ্গে এই প্রথম তার আলাপ হলো কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি। এরপর থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে, পরিবারের সবাই কি তাহলে শ্রুতি-শান্তনুর বিয়ের কথা পাকা করতেই এক হয়েছিলেন!

আবার অনেকেই মনে করছেন, শিগগিরই হয়তো বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন শ্রুতি। সেই লক্ষ্যেই একসঙ্গে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারা। যদিও বিষয়টি নিয়ে এখন অবধি মুখে কুলুপ এঁটে আছেন শ্রুতি।

এসি/ আই. কে. জে/ 



বিয়ের পিঁড়ি শ্রুতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250