মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

শাহরুখের সাথে ছবি করেও কেন বলিউডে নেই গায়েত্রী?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৩

#

'স্বদেশ'র নায়িকা 'গীতা' চরিত্রে অভিনয় করেছিলেন গায়েত্রী - ছবি: সংগৃহীত

প্রথম সিনেমাতেই সুযোগ পেয়েছিলেন বলিউড বাদশার সাথে কাজ করার। তবুও বলিউডে নেই গায়েত্রী যোশী। এমনকি সুন্দরী প্রতিযোগিতায় ফাইনালিস্টও হয়েছিলেন তিনি।

বলিউড বাদশা কিং খানের সাথে স্ক্রিন শেয়ার করা যে কোন অভিনেত্রীর কাছে স্বপ্ন । আর প্রথম সিনেমাতেই সেই সুযোগ পেয়ে সবাইকে একেবারে চমকে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী গায়েত্রী যোশী ।

আশুতোষ গোয়ারিকর পরিচালিত শাহরুখ খান অভিনীত বিখ্যাত সিনেমা 'স্বদেশ'র নায়িকা 'গীতা' চরিত্রে অভিনয় করেছিলেন গায়েত্রী। তবে আশ্চর্যের বিষয়, এই একটা সিনেমা করেই বলিউড থেকে একেবারে উধাও হয়ে গিয়েছেন এই অভিনেত্রী।

সে সময় শাহরুখ অভিনীত ‘স্বদেশ’ সিনেমাটি দর্শকদের মনে দাগ কাটলেও বক্স অফিসে সাফল্য পায়নি একেবারেই। নবাগতা হয়েও ছবিতে নিখুঁত অভিনয়গুণে সবাইকে মুগ্ধ করেছিলেন গায়েত্রী। তবে জানা যায় স্বদেশ সিনেমা থেকে সাফল্য লাভের পর পরই ভারতের এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন তিনি।


আশুতোষ গোয়ারিকর পরিচালিত শাহরুখ খান অভিনীত বিখ্যাত সিনেমা 'স্বদেশ' - ছবি: সংগৃহীত

স্বদেশের নায়িকা গায়েত্রী অভিনয়ে আসার আগে কলেজে পড়াকালীন মডেলিং দুনিয়ায় নাম লিখিয়েছিলেন। সেই সুবাদেই এলজি, গোদরেজ, ফিলিপস বম্বে ডাইং-এর মতো বহু জনপ্রিয় ব্র্যান্ডের সাথে কাজ করেছিলেন তিনি। এমনকি শাহরুখ খানের সাথে হুন্ডাই-এর বিজ্ঞাপনেও কাজ করেছিলেন গায়েত্রী।

আরো পড়ুন: আমার দোষ হলে শাকিবের সঙ্গে সংসার করতে চাইতাম না: বুবলী

পরবর্তীতে ১৯৯৯ সালে একটি বিউটি কনটেস্টে অংশগ্রহণ করে প্রথম পাঁচ জনের মধ্যে ছিলেন গায়েত্রী। তার পরের বছরই অর্থাৎ ২০০০ সালে একটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার জন্য জাপান গিয়েছিলেন তিনি। পরবর্তীতে স্বদেশ সিনেমায় অভিনয় করে যখন তার বিরাট নামডাক হয় তারপরেই তিনি বিয়ে করেছিলেন ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে।

এই বিকাশ হলেন ওবেরয় কনস্ট্রাকশনের প্রোমোটার। ভারতবর্ষে যে ১০০ জন ধনী ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে অন্যতম এই অভিনেত্রীর স্বামী। বর্তমানে স্বামী এবং দুই সন্তান নিয়েই লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে অনেক দূরে মুম্বাইতেই রয়েছেন তিনি।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250