রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

শীতে ত্বকের যত্নে মানুন কিছু কৌশল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

মানুষের বয়স বাড়ার সাথে সাথে ত্বকের স্তর পাতলা হতে থাকে। ফলে শীত কিংবা অতিরিক্ত গরমে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে যারা দীর্ঘসময় ধরে চড়া রোদে থাকেন তাদের ক্ষতির পরিমাণ আরও বেশি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর থেকে তেল নির্গত হয় কম মাত্রায়। এ কারণে শীতের রুক্ষতা এড়াতে কিছু কৌশল মেনে চলুন। যেমন-

ক্লিনজার ব্যবহার করুন

প্রতিদিন ত্বক পরিষ্কার রাখা প্রয়োজন। একই সঙ্গে ভুললে চলবে না ত্বকের আর্দ্রভাবও যেন বজায় থাকে। ফলে আন্ডার আর্মস, শরীরের নানা ভাঁজ এবং মুখ পরিষ্কার করতে হলে সাবানের বিকল্প খোঁজা প্রয়োজন। সাবানে ত্বক শুষ্ক করে দেওয়ার সম্ভাবনা থাকে। বাড়িতে কাঁচা দুধে তুলো ভিজিয়ে ঘরোয়া ভাবে ত্বক পরিষ্কার করতে পারেন। এই রীতি বহু পুরনো। এছাড়া ত্বক পরিষ্কার করতে বাজারে আজকাল অনেক ধরনের ক্লিনজারও পাওয়া যায়। যেগুলো ত্বক পরিষ্কারে ভূমিকা রাখে। শীতে এমন ক্লিনজার ব্যবহার করুন যাতে বেবি অয়েল মজুত রয়েছে। এটি ব্যবহারের ফলে ত্বক পরিচ্ছন্ন করার পাশাপাশি, ত্বকের ময়েশ্চারও ধরে রাখতে পারবেন।

গোসল করুন সাধারণ তাপমাত্রার পানিতে

শীতকালে অনেকেই গরম পানি দিয়ে গোসল করতে বেশি পছন্দ করেন। কিন্তু মনে রাখবেন বেশি গরম পানি শরীরে লাভের চেয়ে ক্ষতিই বেশি করে। এটি ত্বকের উপরের অংশে থাকা ন্যাচারাল ব্যারিয়ার হিসাবে যে কোষগুলি থাকে, সেগুলো ক্ষতিগ্রস্ত করতে পারে। এই কোষগুলিই ত্বকের ময়েশ্চার ধরে রাখতে সহায়তা করে। সবচেয়ে ভালো হয়, পানির স্বাভাবিক তাপমাত্রা রাখা এবং সেই পানিই গোসলে সময়ে ব্যবহার করা।

শীতে ত্বক ভালো রাখতে প্রতিদিন গোসল করুন। এটা ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করবে। প্রতিদিন গোসলের জন্য অবশ্যই ১০-১৫ মিনিট বরাদ্দ রাখুন। এতেই ত্বক নরম ও কোমল থাকবে।

আরো পড়ুন : খাদ্যাভ্যাসে থাকবে ত্বক সুন্দর

গোসলের আগে যা করবেন-

শীতের সময় গোসলের আগে বডি অয়েল বা লোশন ব্যবহার করুন। ত্বকে এটা ভালো ভাবে প্রবেশ করার পর, তবে গোসল করুন। এতে ত্বকে আর্দ্রতা বজায় থাকবে।

ত্বক নরম করতে দুধের সর খুব ভালো উপকরণ। গোসলের আগে দুধের সর ও মধু একসঙ্গে মিশিয়ে নিন। এর মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগান। গোসলের পর ত্বকে নরম অনুভূতি হবে।

যারা চড়া গন্ধের লোশন পছন্দ করেন না, শীতে তারা স্মেললেস ফর্মুলায় তৈরি লোশন বা তেল ব্যবহার করুন। বেবি প্রোডাক্ট এক্ষেত্রে সঠিক হবে।

তেল মাখা জরুরি 

শীতে সব ধরনের ত্বকের পরিচর্যা করতে হলে বডি অয়েল ব্যবহার করুন। গোসলের পর ময়েশ্চারাইজার লাগানোও সমান জরুরি। যারা ব্রণর সমস্যায় ভোগেন, তারা তেলমুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। প্রয়োজনে ডার্মাটোলজিস্ট- -এর পরামর্শ নিয়ে এই ময়েশ্চার বেসড প্রোডাক্ট-এর নির্বাচন করুন।

সানস্ক্রিনই বাঁচাবে ত্বককে 

ত্বককে ক্ষতির হাত থেকে বাঁচাতে সানস্ক্রিন লোশন ব্যবহার করুন। শীতে তো বিশেষ করে ইউ ভি রশ্মির দ্বারা ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। এই কিরণ ত্বকের ভিতরে প্রবেশ করে এবং ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে দেয়। যদি ঘরের ভেতরেই থাকেন সারাদিন, তাহলে ময়েশ্চারাইজার এবং এসপিএফ ৩০-যুক্ত সানস্ক্রিনই যথেষ্ট। কিন্তু যদি বাইরে বেরোনোর প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনার সানস্ক্রিন হওয়া উচিত অন্ততপক্ষে এসপিএফ ৪০।

লাইফস্টাইল বদলান

শীতে কম পানি খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। এটা কখনওই করবেন না। শীতেও প্রচুর পানি পান করার প্রয়োজন। এটাই ত্বককে হাইড্রেটেড রাখে। কমলালেবু, মুসাম্বি প্রভৃতি ফলের রস খান। প্রচুর পরিমাণে সালাদ ও শীতের সবজি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন। সুপ বা স্টু রাখুন রাতের খাবারে। 

ত্বকে অ্যালার্জি ও র‍্যাশ 

শীতে অ্যালার্জি বা র‍্যাশের প্রবণতা থাকে অনেকের ত্বকে। একজিমার সমস্যা হয় অনেকের পায়ের মোজা থেকে। এ কারণে সিন্থেটিক মোজা এড়িয়ে চলুন। রাতে গরম পানিতে একটু লবণ ফেলে প্রতিদিন ফুট ওয়াশ করুন। যেসব খাবরে অ্যালার্জি বাড়ে সেগুলো এড়িয়ে চলুন। 

এস/ আই. কে. জে/ 


টিপস ত্বক শীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250