মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

শীতের আমেজে লবঙ্গ লতিকা পিঠা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

ঘরে অতিথি আসার কথা থাকলে ঐতিহ্যবাহী লবঙ্গ লতিকা পিঠা বানিয়ে ফেলতে পারেন ঝটপট। এই পিঠা খেতে যেমন সুস্বাদু, তেমনি দেখতেও অপূর্ব। জেনে নিন যেভাবে বানাবেন লবঙ্গ লতিকা পিঠা।

উপকরণ

কোড়ানো নারকেল- ২ কাপ

ঘি- ২ টেবিল চামচ

চিনি- স্বাদ মতো

দারুচিনি- ১ স্টিক

এলাচ- ২টি

লবঙ্গ- প্রয়োজন মতো

ময়দা- ১ কাপ

লবণ- সামান্য

গরম পানি- আধা কাপ

তেল- ভাজার জন্য

আরো পড়ুন : সুস্বাদু মাংস-পিঠার সহজ রেসিপি

প্রস্তুত প্রণালি

প্যানে ঘি গরম করে নিন। গরম হলে দারুচিনি ও এলাচ হালকা করে ভাজুন। কোড়ানো নারকেল, চিনি ও লবণ দিয়ে নাড়তে থাকুন। চুলার জ্বাল মাঝারি থাকবে। নারকেল ঝরঝরে হলে নামিয়ে নিন।

একটি পাত্রে ময়দা, ঘি ও লবণ ভালোভাবে মেশান। এতে ধীরে ধীরে গরম পানি দিয়ে মাখাতে থাকুন। খামির তৈরি হলে ছোট ছোট অংশে ভাগ করে নিন। রুটির মতো বেলে নিন খামিরের এক একটি অংশ। ছুরি দিয়ে রুটির চারপাশ কেটে সমান করুন। বর্গাকার করে কাটবেন। রুটির মাঝ বরাবর খানিকটা নারকেলের মিশ্রণ রেখে রুটির প্রতিটি কোণা চারপাশ থেকে ভাঁজ করে মাঝখানে নিয়ে আসুন। রুটির চারকোণা আটকাতে মাঝখানে একটি লবঙ্গ গেঁথে দিন। লবঙ্গ এমনভাবে ঢোকাবেন যেন এর উপরের ফুলটা বাইরে থাকে।

প্যানে তেল গরম করে একটি একটি করে পিঠা ভেজে নিন। গাঢ় বাদামি রং হলে নামিয়ে অতিরিক্ত তেল ঝরিয়ে পরিবেশন করুন মজাদার লবঙ্গ লতিকা পিঠা।

এস/ আই.কে.জে/

লবঙ্গ লতিকা পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250