বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

শুটিংয়ে কুপ্রস্তাব, নিজেকে যেভাবে রক্ষা করেছিলেন অভিনেত্রী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৩ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

চলচ্চিত্রাঙ্গনে ‘কাস্টিং কাউচ’ নতুন কিছু নয়। অনেক আগে থেকেই পর্দার আড়ালে এমনটা চলছে। বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে বেশি ঘটছে। অনেকেই লালসার শিকার হয়েছেন প্রযোজক-পরিচালকদের।

তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী এষা গুপ্ত। অভিনেত্রী হওয়ার এই জার্নিতে কম হয়রানির শিকার হতে হয়নি এষাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা জানান, নিজের এক দশকের অভিনয় জীবনে এখন পর্যন্ত দুইবার কাস্টিং কাউচের শিকার হয়েছেন তিনি। এক ছবির সেটে তাকে কু-প্রস্তাব দিয়েছিলেন ছবির সহ-প্রযোজক।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ছবির কাজ তখন প্রায় অর্ধেক হয়ে গেছে। আমাকে সেসময় ছবির সহ-প্রযোজক বলছেন, আমি যদি ছবির বদলে তাকে কোনও কিছু সুবিধা না দিতে পারি, তাহলে আমাকে ছবিতে নিয়ে লাভ কী’! আমি তারপর আর ওই ছবিতে কাজ করিনি।’

আরো পড়ুন: শ্রীলেখা মিত্রের নতুন রিল ভিডিও নিয়ে চর্চা

ওই ঘটনার পর অনেক নির্মাতা অভিনেত্রীকে নিজের ছবিতে নেননি, দাবি এষার। একবার মুম্বাইয়ের বাইরে শুট করতে গিয়ে বিপদে পড়েছিলেন এষা। একে অচেনা জায়গা, তার ওপর তিনি একা। তবে সেবার আর ছবি ছেড়ে বেরোননি এষা। বরং নতুন এক ফন্দি এঁটেছিলেন তিনি।

এষা বলেন, ‘আমিও মাথায় যথেষ্ট বুদ্ধি ধরি। আমি সেবার আমার ঘরে একা থাকিনি। আমার রূপসজ্জা শিল্পীকে বলেছিলাম আমার ঘরে এসে থাকতে।’

২০১২ সালে ‘জান্নাত-২’ ছবির মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে নাম লেখান এষা গুপ্ত। কুণাল দেশমুখ পরিচালিত ছবিতে বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধেছিলেন এষা। এরপর আরও বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে তাকে। 

এসি/ আই.কে.জে/



অভিনেত্রী শুটিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250