শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্য পদ স্থগিত করলো আইসিসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৯ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে ৩০২ রানের বিশাল হারের পর শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু বিষয়টি ভালোভাবে নেয়নি আইসিসি। বোর্ড পরিচালনায় সরকারের হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্য পদ স্থগিত করলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

শ্রীলঙ্কার সরকারের হস্তক্ষেপের ঘটনার পর শুক্রবার জরুরি সভা আহ্বান করে আইসিসি বোর্ড। সেখানে আলোচনার মাধ্যমে বোর্ড ঐক্যমতে পৌঁছায় যে, শ্রীলঙ্কার ক্রিকেট মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। বিশেষ করে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে।

১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়া দেশটির সদস্যপদ স্থগিতাদেশ নিয়ে আইসিসি বিবৃতিতে জানিয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময় মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’

ভারতের কাছে ৫৫ রানে অলআউট হওয়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সাধারণ সম্পাদক পদত্যাগ করেন। এরপর পুরো বোর্ডকে বরখাস্ত করেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রনসিংহে। দুর্নীতির অভিযোগে গত কয়েক মাস ধরে শ্রীলঙ্কা ক্রিকেট রনসিংহের চোখের বিষ হয়ে উঠেছিল। গত সোমবার তার কার্যালয় এক বিবৃতিতে জানায়, আগের কমিটিকে বরখাস্ত করা হয়েছে। নতুন অন্তর্বতীকালীন বোর্ডের সভাপতি করা হয়েছে ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। বিবৃতিতে বলা হয়, ‘ক্রীড়ামন্ত্রী রোশান রনসিংহে শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছেন।’

বিশ্বকাপে শ্রীলঙ্কার পারফরম্যান্স তলানিতে। পয়েন্ট টেবিলের নয় নম্বরে থাকায় আগামী ২০১৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা হারিয়েছে শ্রীলঙ্কা। নিয়ম অনুযায়ী স্বাগতিক দলসহ বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। নতুন করে আইসিসির নিষেধাজ্ঞায় বড় ধাক্কায় খাবে সে দেশের ক্রিকেট!

আই.কে.জে/

 

শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্য পদ স্থগিত করলো আইসিসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250